সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই: সালাহউদ্দিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, 'আমরা বাংলাদেশে শতকরা ৯০ থেকে ৯২ ভাগ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামের চর্চা করি, আমরা রাসূল (সা.) যে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন, সাহাবায়ে কেরাম যে ইসলাম চর্চা করেছেন, সেই ইসলামের অনুসারী৷ এখানে আমরা মওদুদীর ইসলামের অনুসারী নই কেউ। সুতরাং, যারা ফেতনা তৈরি করে দেশের মুসলমানদের বিভ্রান্ত করতে চায় তাদের থেকে আমাদের সাবধান হতে হবে। তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে।'

আজ শনিবার (১লা নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ঈদগাহ ময়দানে কাসেমি পরিষদের উদ্যোগে আয়োজিত আজমতে সাহাবা মহা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, 'আমরা বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে ব্যবহার করে বিভিন্ন ফায়দা হাসিলের চেষ্টা লক্ষ্য করি। ইদানিং সেটা আরও বেশি লক্ষ্য করি। এজন্য একটি রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে বিভাজিত করতে চায় ও ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায়।'

সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমাদের পয়লা দ্বীন, বাদমে দুনিয়া। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'

তিনি বলেন, 'বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার ইসলামবিদ্বেষী সরকার ছিল। তারা মুসলিমবিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি সাধারণ মানুষ দেখেছেন। তারা ইসলাম বিরোধী, আলেম নির্যাতনের রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি করেছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আল্লাহর হুকুমে কীভাবে তাদের রাজনীতির সমাপ্ত হয়েছে, আমরা সবাই সাক্ষী। সুতরাং, আমরা এমনভাবে রাজনীতি করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয়।'

তিনি আরও বলেন, 'আদর্শিক রাজনীতি করতে হবে, ভালো রাজনীতি করতে হবে। এর মধ্য দিয়েই বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে ইনশাআল্লাহ।'

সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250