বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

মিঠুনের গায়ে পা তুলে দিয়ে যা করলেন রজতাভ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বড় পর্দায় ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী ও ওপার বাংলার অভিনেতা রজতাভ দত্তের বাণিজ্যিক ছবিগুলোও দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। নায়কের চরিত্রে মিঠুন ও খলনায়ক রজতাভের অ্যাকশন-সংলাপে জমে ওঠে তাদের রসায়ন।  

আসছে পুজায় মুক্তি পাচ্ছে মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘শাস্ত্রী’। ছবিটিতে খল চরিত্রে রয়েছেন টালিউডের খ্যাতিমান অভিনেতা রজতাভ দত্ত। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। সেখানে জমে ওঠে মিঠুন ও রজতাভের সেই চিরচেনা রসায়ন।

‘শাস্ত্রী’র ওই ট্রেলারের এক দৃশ্যে দেখা যায়, নিরাপত্তারক্ষীর পোশাকে মিঠুন, তার ঠিক বিপরীত দিকে বসে আছেন রজতাভ। অনুমান করা হচ্ছে, মিঠুনের বিপরীতে সেখানে খলচরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। ঝলকে ওঠে, এক সময়ের বর্ষীয়ান অভিনেতা মিঠুনের কোলে দু’পা তুলে দিয়েছেন রজতাভ। আর সেই ট্রেলার প্রকাশ পেতেই উৎসাহ তৈরি হয় দর্শক মনে।

আরও পড়ুন: নিজেকে ভালোবাসলে জীবন সুন্দর হয়ে ওঠে : পরীমণি

মিঠুনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রজতাভের। ওই দৃশ্যে অভিনয় করতে গিয়ে কুণ্ঠাবোধ করেছিলেন রজতাভ। তা ভারতীয় গণমাধ্যমে স্বীকারও করে নেন ওপার বাংলার জনপ্রিয় এ অভিনেতা। সে অভিজ্ঞতা জানিয়ে রজতাভ বলেন, ‘একটু অস্বস্তি হয়েছিল আরকি। কিন্তু চিত্রনাট্যে এমনই ছিল। মিঠুনদাকে সেটা জানাতেই বললেন,-আরে, চল তো। শট দে!’

তবে বাণিজ্যিক ছবিতে দর্শকের মন জয় করতে বেশ কিছু ফরমুলা মানা হয়, সেটি বিশ্বাস করেন রজতাভ। বললেন, ‘পরে যখন মিঠুনদা আমার কাঁধে পা তুলে দিচ্ছেন, ওই দৃশ্যে সবচেয়ে বেশি হাততালি পড়বে প্রেক্ষাগৃহে।’ রজতাভ যোগ করলেন, ‘ওই দৃশ্যের পর মিঠুনদার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম।’

এসি/কেবি

মিঠুন রজতাভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250