মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ফেসবুক উধাও, জাকারবার্গ বললেন ‘চিল গায়েজ’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সারাবিশ্বে হঠাৎ লগআউট হয়ে গেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও থ্রেডস। 

মঙ্গলবার (৫ই মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফেসবুক লগ-আউট এবং সেশন আউট হয়ে যায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে। যারা ফেসবুকে লগ–ইন করা অবস্থায় ছিলেন তারাও স্বয়ংক্রিয়ভাবে লগ–আউট হয়ে যান।

পরপরই রাত ৯ টা ৩৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) আশার কথা শোনান মেটার সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি লেখেন, ‘চিল (স্বস্তি) গয়েজ, কয়েক মিনিট অপেক্ষা করুন সবকিছু সমাধান হয়ে যাবে।’

এর ২৬ মিনিট পর এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্কে খোঁচা দিয়ে জাকারবার্গ লেখেন, ‘ফেসবুক ইনস্টাগ্ৰামসহ মেটার অ্যাপগুলো আবার ফেরত আসলে অনেক ব্যবহারকারীই আর টুইটারে থাকবে না, যা দেখে ইলন মাস্ক অবাকই হবেন।’

আরও পড়ুন: সক্রিয় হলো ফেসবুক

এর আগে দেশে ও দেশের বাইরে খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ করেই ফেসবুক লগআউট হয়ে গেছে সবার। এ সময় অনেকেই ভেবেছিলেন যে তাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে। পরে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেও কোনো সফলতা পাওয়া যায়নি।

এরপর গণমাধ্যমে সংবাদ দেখে এবং বিভিন্ন পরিচিতজনকে ফোন দিয়ে তারা নিশ্চিত হন যে এটি আসলে ফেসবুকের কারিগড়ি ত্রুটি। তবে মেটার মালিকানাধীন একমাত্র হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে বলে ব্যবহারকারীরা জানিয়েছেন।

এসকে/ 

ফেসবুক মার্ক জাকারবার্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250