মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

শীতের দুপুরে পাতে রাখুন শাহী ফুলকপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতের সবজির মধ্যে ফুলকপি অন্যতম। এসময় এই সবজি দিয়ে ঘরে ঘরে তৈরি হয় নানান পদ। তবে এবার শীতের দুপুরে পাতে রাখতে পারেন শাহী ফুলকপি। রইলো শাহী ফুলকপির রেসিপি- 

উপকরণ

একটি ফুলকপি, আলু ১টি, গাজর ১টা, পেঁয়াজ ৩টি (কুচি করে কাটতে হবে), রসুন বাটা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হিং ১ চিমটি, নারকেল দুধ হাফ কাপ, তেঁতুল গোলানো ১/৪ কাপ, কিশমিশ ১০টা, কাজুবাদাম ১০টা, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, তেল ৪ টেবিল চামচ, এলাচ ১টা, ধনেপাতা কুচি ১/৪ কাপ।

আরো পড়ুন : রেস্তোরাঁর মতো গার্লিক মাশরুম বানাতে পারবেন বাড়িতেই!

পদ্ধতি

প্রথমে একটি ফ্রাইপ্যানে তেল গরম করে, তাতে এলাচ ও হিংয়ের ফোড়ন দিন। পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিয়ে, অর্ধেকটা তুলে রাখুন। এবার বাকিটাতে রসুন ও আদা বাটা দিয়ে ভেজে নিন। তাতে জিরা গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এতে ফুলকপি, আলু ও গাজর টুকরো করে কেটে দিন। তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবেন।

এবার নারকেল দুধ, লবণ ও চিনি দিয়ে ঢেকে দিন। তারপর তেঁতুলের গোলা, কাজুবাদাম ও কিশমিশ দিন। প্রয়োজনে অল্প পানি দিতে পারেন। নামানোর পর উপর থেকে ধনেপাতা কুচি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন। তারপর ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন।

এস/কেবি

শাহী ফুলকপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250