বুধবার, ৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান *** পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর *** মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি *** প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক *** রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা *** প্রাথমিকে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে: ববি হাজ্জাজ *** আগুনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ সার্ভারের ক্ষতি *** ইমরান খানের সঙ্গে ‘ন্যায্য আচরণ’ করার আহ্বান আকরামের *** মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি *** ৯ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

যে রেকর্ডে ধরাছোঁয়ার বাইরে সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

২রা জুন কানাডা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির জমজমাট এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ই জুন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের আসর শুরু করবে টাইগাররা। লাল-সবুজের দলের হয়ে বিশ্বকাপ খেলে অনন্য এক রেকর্ড গড়তে চলেছেন সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসেছিল ২০০৭ সালে। এরপর একে কে হয়েছে ৮টি আসর। ২০০৭, ২০০৯, ২০১০, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২- পূর্বের ৮ টি আসরেই খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা কেবল ২। ভারতের রোহিত শর্মার সঙ্গে এই রেকর্ডে থাকা আরেকজন হলেন সাকিব।

আরো পড়ুন : বিশ্বকাপের উদ্বোধনীতে বড় জয় যুক্তরাষ্ট্রের

এবারের আসরেও খেলবেন এই দুই ক্রিকেটার। ফলে বিশ্বকাপের নয়টি আসরে খেলা ক্রিকেটার হবেন এই দুজন। এদিকে রোহিতের সঙ্গে এই রেকর্ড ভাগাভাগি করতে হলেও অন্য আরেকটি রেকর্ডে অনন্য সাকিব। এই রেকর্ডে ধরাছোঁয়ার বাইরে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছেন সাকিব। আটটি আসরে খেলায় বল হাতে সাকিব উইকেটও নিয়েছেন সবথেকে বেশি। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে ৩৬ ম্যাচের ৩৫ ইনিংসে বল করে ১৮.৬৩ গড়ে নিয়েছেন ৪৭ উইকেট। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তিনি।

এ তালিকায় সাকিবের পরেই আছেন পাকিস্তানকে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি এ টুর্নামেন্টে  ৩৪ ম্যাচের ৩৪ ইনিংসে ২৩.২৫ গড়ে নিয়েছেন ৩৯ উইকেট। আফ্রিদির পর এ তালিকায় আছেন সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। এবারের টুর্নামেন্টে টাইগারদের হয়ে খেলে নিজের এই রেকর্ডকে আরও এগিয়ে নেয়ার সুযোগ থাকছে সাকিবের।

এস/ আই.কে.জে


সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে স্লিপার বাস চালাতে হাইকোর্টে মালিক সমিতি, মেলেনি অনুমতি

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250