শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

দেশের উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে আগ্রহী এডিবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা খাতে আরও বিনিয়োগ বৃদ্ধি করতে এবং উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে ও শিক্ষার্থীদের কর্ম সংশ্লিষ্ট যোগ্যতা ও দক্ষতা বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একসাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। 

বুধবার (৩রা এপ্রিল) সচিবালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বে একদল প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সাথে এক মিটিংয়ের সময় এ আগ্রহের কথা জানান ।

এ সময় ফাতেমা ইয়াসমিন বলেন, এডিবির সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র এখন বাংলাদেশ।

আরও পড়ুন: ৪৪তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১১,৭৩২ জন

এই প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডাইরেক্টর মি. এডিয়েনন গিনটিং এডিবি অফিসের পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট এন্ড গভর্নেন্সের সিনিয়র ডাইরেক্টর মি. নিয়াজি, এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন ডিপার্টম্যান্টের ডাইরেক্টর মি আসিফ সারদ চিমা,  এডিবির ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর মি. জিয়াংবো নিং, এডিবির কান্ট্রি অপারেশন হেড মিস. না উন কিম, এডিবির  এক্সটার্নাল রিলেশনের টিম লিডার মি. গোবিন্দ বার প্রমূখ।

এসকে/ এএম/ 

এডিবি শিক্ষা মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250