রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতেও হামলা চালানোর পরিকল্পনা ছিল ওসামা বিন লাদেনের: সিআইএ নথি *** অনলাইন প্রতারক বিদেশিদের দেশে আনা মহসীন গ্রেপ্তার *** ২০২৩ সালে আবেদন, ভারতের আপত্তিতে এখনো ব্রিকসের সদস্য হতে পারেনি পাকিস্তান *** হুতিদের সঙ্গে যুদ্ধ চান না ট্রাম্প, সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন প্রশ্ন *** ব্রিকসের যৌথ বিবৃতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধে ‘লাগাম টানার’ আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত *** হুতিদের হাতে বাব আল–মানদেব, বিলিয়ন ডলারের হামলার পরও কেন থামল যুক্তরাষ্ট্র, শক্তির নেপথ্যে কী *** বিশ্ববাসীর মনোযোগ ফিলিস্তিন থেকে সরে গেছে কেন *** সাইবার সুরক্ষা আইনের খসড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মতপ্রকাশের স্বাধীনতা সীমিত *** চীনে পাঠ্যক্রমে ইংরেজি ভাষা ‘মূল বিষয়’ মর্যাদা বাতিলের দাবি: বিদেশি ভাষার পেছনে এত সময় কেন? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

‘শাসক শ্রেণি সংখ্যালঘুদের সঙ্গে ভালো আচরণ করেনি’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর বলেছেন, ‘বহুত্ববাদী সমাজ গঠনের জন্য প্রভাবশালী বাঙালি সংস্কৃতির পাশাপাশি বাংলাদেশে বসবাসরত বিভিন্ন জাতি-সম্প্রদায়ের সংস্কৃতির সঙ্গে মানুষকে পরিচিত করা গুরুত্বপূর্ণ।’

বিশিষ্ট এ সাংবাদিক বলেন, ‘ঐতিহাসিকভাবে হাজং জনগণ ভারতের কিছু অঞ্চল থেকে এসেছিল। তাদের মনে হয়েছিল যে, এটি তাদের জন্য একটি নিরাপদ ভূমি, তাই যারা শুরু থেকেই এ দেশে বসবাস করছেন। কিন্তু এখানকার শাসক শ্রেণি বিভিন্ন ধর্ম-জাতিভিত্তিক সংখ্যালঘুদের সঙ্গে ভালো আচরণ করেনি।’

হাজং সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রা নিয়ে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘হাজং’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার (২০শে মার্চ) তিনি এসব কথা বলেন। রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে এ প্রদর্শনীর আয়োজন হয়।

আলোকচিত্রী সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম মোল্লার তোলা ২২টি ছবি নিয়ে সাজানো হয় এ প্রদর্শনী।  বাংলাদেশে বর্তমানে হাজং জনসংখ্যা মাত্র ২০ হাজার। এ প্রান্তিক সম্প্রদায়ের মানুষদের বেশিরভাগেরই জমি নেই, উচ্চশিক্ষা নেই। 

হাজং সম্প্রদায়ের কমিউনিস্ট পার্টির নেতারা টঙ্ক, তেভাগা ও হাতি খেদার মতো আন্দোলনে প্রাধান্য বিস্তার করেছিলেন। তাদের জীবনযাত্রা ছবির মাধ্যমে ডকুমেন্টশন করা হয়েছে।

এইচ.এস/

নূরুল কবীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250