শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।


পরোয়ানা জারির একটি কপি এসেছে গণমাধ্যমের হাতে। যেখানে পলাতক আসামি বিবেচনায় মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার তথ্য উল্লেখ রয়েছে।

সোমবার (৩রা জুন) বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স মামুন নিজেও। গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টির পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানান মামুন।

আরো পড়ুন : আবারো সুখবর দিলেন চঞ্চল চৌধুরী

এ ব্যাপারে গণমাধ্যমকে প্রিন্স মামুন বলেন, পরোয়ানা জারির তথ্যটি সত্য। গত ডিসেম্বরে মাঝরাতে টিকটকার লায়লার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়। সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। আমি আইনিভাবে এটি মোকাবিলা করব।

মামুন আরও বলেন, যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন। তাই আমি হাজিরা দেইনি। মামলায় হাজিরা না দেয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে।

এদিকে মামুনের বক্তব্যের প্রেক্ষিতে লায়লা গণমাধ্যমকে বলেন, কোন মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না। এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।

গ্রেফতারি পরোয়ানা জারির কপিটিতে দেখা যায় প্রিন্স মামুনের বিরুদ্ধে ফৌজদারি বিধি ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৫(১২)২০২৩।

এস/ আই.কে.জে/


টিকটকার প্রিন্স মামুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250