শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

বন্ধ ‘আল্পনা’ সিনেমা হল এখন তাবলিগের ‘মার্কাজ মসজিদ’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় বন্ধ হয়ে যাওয়া ‘আল্পনা’ সিনেমা হলের জরাজীর্ণ ভবনে তাবলিগের ‘মার্কাজ মসজিদ’ চালু করা হয়েছে। গত বুধবার দুপুরে ভবনটির সামনে ‘কালিয়া উপজেলা তাবলিগি মার্কাজ মসজিদ’ নামে একটি ব্যানার টাঙিয়েছে ‘আলমী শুরায়ী নেজাম’ নামের একটি সংগঠন। বর্তমানে ভবনটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

শুক্রবার (২৬শে সেপ্টেম্বর) দুপুরে ওই সংগঠনের ‘সাথি’ ও কালিয়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফিজুর রহমান  বলেন, সংগঠনের পক্ষ থেকে তারা ভবনটি প্রশাসনের কাছ থেকে বার্ষিক চার হাজার টাকায় ইজারা নিয়েছেন। ভবনটি জরাজীর্ণ হলেও যতটুকু সম্ভব তারা ব্যবহারযোগ্য করার জন্য কাজ করছেন।

হাফিজুর রহমান বলেন, ‘এখানে আমরা তাবলিগি মার্কাজ মসজিদ চালু করেছি। বিভিন্ন দেশ ও ঢাকার কাকরাইল থেকে কালিয়ায় যে তাবলিগের জামাত আসবে, তারা প্রথমে এখানে আসবেন। পরে স্থানীয় তাবলিগ জামাতের সাথিদের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন মসজিদে যাবেন।’

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে ভবনটির উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক শাফায়াত আলী। কয়েক বছর পর ভবনটি ইজারা নিয়ে ‘আল্পনা’ নামের একটি সিনেমা হল চালু করা হয়। প্রায় ২০ বছর আগে সেই সিনেমা হল বন্ধ হয়ে গেলে ভবনটির আর ব্যবহার হয়নি। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে থাকতে ভবনটি এখন খুবই জরাজীর্ণ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান বলেন, ভেস্টেড প্রোপার্টি (অর্পিত সম্পত্তি) হিসেবে ভবনটি প্রতিবছরই ইজারা দেওয়া হয়। একসময় সিনেমা হল কর্তৃপক্ষ ইজারা নিয়েছিল। সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পর গত ২০ বছর এটি ইজারা হয়নি। এ জন্য সরকারি সম্পত্তি দখলে রাখা ও রাজস্ব আদায়ের জন্য তারা ভবনটি ইজারা দিয়েছেন।

কালিয়া বাজারের ব্যবসায়ী খালিদ হোসেন বলেন, দীর্ঘদিন ভবনটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। এখন একটি ভালো কাজের জন্য ব্যবহৃত হচ্ছে। এতে তারা আনন্দিত।

মার্কাজ মসজিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250