শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা?

পদত্যাগ করছেন না তামিম

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর তামিম ইকবাল এখন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান। নির্বাচন করতে তামিম পদত্যাগ করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সেটা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

অ্যাডহক কমিটির সভাপতি হলেও তামিম বিসিবি সভাপতির কাজই করেছেন। তবে পূর্ণকালীন সভাপতি হতে হলে নির্বাচন করতেই হবে তাকে। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বিসিবি নির্বাচন নিয়ে অনেক প্রশ্নের উত্তর তাকে দিতে হয়েছে। বাংলাদেশের সাবেক বাঁহাতি ব্যাটার বলেন, ‘আমি ৩ তারিখে বোর্ড মিটিং করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করার চেষ্টা করবো। সাধারণত প্রক্রিয়া শুরুর ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন হয়ে যায়। যা আমাদের ডেডলাইনের অন্তত ২-৩ সপ্তাহ আগেই সম্ভব। পদত্যাগের ব্যাপারে আমি কিছুই ভাবিনি। আমি প্রথম দিন থেকেই বলেছি যে নির্বাচনে অংশগ্রহণ করব এবং গঠনতন্ত্র অনুযায়ী এগিয়ে যাব।’

জে.এস/

তামিম ইকবাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250