শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

এইচএসসি পরীক্ষা দ্রুত শেষ করার দাবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ৩০শে জুলাই ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

কোটা আন্দোলনে থেমে থাকা এইচএসসি পরীক্ষা দ্রুত শেষ করা ও স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠা করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন।

সোমবার (২৯শে জুলাই) স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের এক সভায় এ দাবি জানানো হয়।

ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ ড. মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে এ সভায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগে স্বাধীনতা ও দেশ বিরোধী একটি মহলের নজিরবিহীন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জানানো হয়।

সভায় ছাত্র আন্দোলনের সুযোগে যারা মেট্রোরেল, বিটিভি ভবন, পদ্মা সেতুর কার্যালয় সেতু ভবনসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়ে জ্বালিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির মাধ্যমে বহু সংখ্যক মানুষের জীবনহানি ঘটিয়েছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সভায় অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে অতিদ্রুত অসমাপ্ত এইচএসসি পরীক্ষা সম্পন্ন এবং স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়। ভবিষ্যতে যাতে এ ধরনের আত্মঘাতী ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সচেতন দেশবাসীর প্রতি সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

ওআ/কেবি

এইচএসসি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250