রবিবার, ১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ দিনের রাষ্ট্রীয় সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী *** অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা *** গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক *** উত্তর কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৭, আহত অনেক *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত‍্যুদণ্ড আমাদের জন‍্য শিক্ষা: শামা ওবায়েদ *** ককরোচ আন্দোলন ভারতে ‘সবচেয়ে আশাব্যঞ্জক মুহূর্ত’, বললেন সালমান রুশদি ও মিরা নায়ার *** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট

বাংলাদেশ চা-বোর্ডে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চা বোর্ডের ৪টি পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, প্রতিষ্ঠানটির লিখিত পরীক্ষা আগামী ১৮ই এপ্রিল অনুষ্ঠিত হবে। বোর্ডের সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদসমূহ: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, গাড়িচালক, প্লাম্বার ও স্টোরকিপার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা চট্টগ্রামের নাসিরাবাদের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সঠিক আবেদনকারীদের অনুকূলে ইতিমধ্যে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে।

কোনো যোগ্য প্রার্থী লিখিত পরীক্ষার প্রবেশপত্র ১২ই এপ্রিলের মধ্যে না পেয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এর আগে, ২০২৪ সালের ১৭ই এপ্রিল এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

আরএইচ/


চাকরির পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250