শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১২ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

১ ও ২ টাকার ধাতব মুদ্রা বা কয়েন লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন, যা প্রচলিত আইনের লঙ্ঘন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১৫ই অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশের কোনো কোনো এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন। এটি প্রচলিত আইনের লঙ্ঘন।

কাগজের নোটের পাশাপাশি প্রচলিত সব ধরনের ধাতব মুদ্রা বৈধ। তাই এটি নগদ লেনদেনে ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250