মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি *** গুলশান ও হাইকোর্ট এলাকার ঘটনায় জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী *** বাজেয়াপ্তের আদেশ: কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত

পেট্রোবাংলা লিখিত পরীক্ষা স্থগিত করলো

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) কর্তৃপক্ষ আগামী ২০ ও ২৭শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা স্থগিত করেছে 

মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর) জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীনস্থ কোম্পানিসমূহে কেন্দ্রীয়ভাবে সরাসরি কর্মকর্তা নিয়োগের নিমিত্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ৯টি ক্যাটাগরির সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), সহকারী ব্যবস্থাপক (আইন), সহকারী ব্যবস্থাপক (অর্থ), সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা), সহকারী কর্মকর্তা (প্রশাসন), সহকারী কর্মকর্তা (লাইব্রেরি), সহকারী কর্মকর্তা (আইন), সহকারী কর্মকর্তা (অর্থ), নার্স ব্রাদার) পদের বিপরীতে আবেদনকৃত চাকরিপ্রার্থীর আগামী ২০ ও ২৭শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে পেট্রোবাংলার ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

আরও পড়ুন: বাতিল হচ্ছে না পরীক্ষা, প্রশ্ন ফাঁসের প্রমাণ পায়নি পিএসসি

এ ছাড়া এতে উল্লেখ করা হয়, আগামী ২০ ও ২৭শে সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করার পর থেকে বিগত কয়েকদিনে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক অতিবৃষ্টির জন্য সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে ওই লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষের নিকট পরীক্ষার্থীদের পক্ষ হতে অনুরোধের বর্ণিত লিখিত পরীক্ষা আপাতত স্থগিত রাখার বিষয়ে পেট্রোবাংলা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো বলে এতে বলা হয়েছে।

এসি/কেবি

পরীক্ষা পেট্রোবাংলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250