মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

খেলতে আগ্রহী মেসি, আরও যা চমক থাকছে একাদশে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ৫ই জুন ২০২৫

#

কোচের সঙ্গে আলোচনায় মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের জায়গা আগেই পাকা করে রেখেছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ বাছাইপর্বে বাকি রয়েছে এখনো চার রাউন্ড। আগামীকাল শুক্রবার (৬ই জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলির মুখোমুখি হবেন বর্তমান চ্যাম্পিয়নরা। 

চিলির জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। এ ম্যাচ দিয়েই ৭ মাস পর জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। যদিও শুরুর একাদশে তিনি থাকবেন কী না, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি কোচ লিওনেল স্কালোনি। তবে মেসি নিজ থেকেই খেলার আগ্রহ প্রকাশ করেছেন।

আর্জেন্টিনার হয়ে মেসি সবশেষ খেলেছেন গত বছরের নভেম্বরে পেরুর বিপক্ষে। পেশির চোটের কারণে মার্চে দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। গতকাল বুধবার (৪ঠা জুন) সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ম্যাচ নিয়ে তার সঙ্গে কথা বলেছিলাম আমি। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, সে শুরু থেকে খেলবে কী না। মূলত সে খেলার জন্য প্রস্তুত। আমরা পরে সিদ্ধান্ত নেব।’

চিলির বিপক্ষে একাদশে বেশ কিছু চমক থাকতে পারে। কারণ কার্ড নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে খেলতে পারবেন না লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও নিকোলাস ওতামেন্দি। পেশির চোটের কারণে দলে ডাকা হয়নি আলেক্সিস মাক আলিস্তারকেও। তাই অনভিজ্ঞদের সুযোগ করে দিতে চান স্কালোনি।

এইচ.এস/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250