রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস *** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান *** সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম *** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের

প্রতিদিন বেদানা খেলে মিলবে যেসব উপকার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বেদানা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা নিয়ে আসে। প্রতিদিন টাটকা বেদানার রস পান করলে অনেক উপকার পাবেন। বেদানার রসে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, এটি শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সহায়তা করে। সেইসঙ্গে এর অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য ফ্রি ব়্যাডিকেলের কারণে সৃষ্ট ক্ষতি কমাতেও কাজ করে। যে কারণে ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা তৈরি করা সহজ হয়।

নিয়মিত বেদানার রস পান করলে কোলেস্টেরল কমে যায়। এর ফলে ধমনীতে ব্লক হওয়ার ভয় থাকে না। সেইসঙ্গে এই ফল খেলে তা আপনাকে হৃদরোগের ঝুঁকি থেকেও দূরে রাখবে। বেদানা খেলে তা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। তা এ ধরনের সমস্যা থেকে বাঁচতে নিয়মিত বেদানা বা এর রস খাওয়ার অভ্যাস করুন।


আরো পড়ুন : বেদানার বীজ গিলে ফেললে যা হয়

আমাদের ত্বকের জন্য বেদানার রস পান করা উপকারী। এতে থাকে ভিটামিন সি। এর ফলে বেদানা খেলে ত্বকে কালচে দাগ থাকলে তা দূর হয়, সেইসঙ্গে আপনার ত্বককে সূর্যের ক্ষতি ইত্যাদি থেকে রক্ষা করতেও সাহায্য করে। বেদানায় থাকে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের জন্য বেশ উপকারী। এটি ফ্রি ব়্যাডিক্যাল ড্যামেজ কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। 

নিয়মিত বেদানা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। যে কারণে যেকোনো সংক্রমণে আক্রান্ত হওয়ার ভয় অনেকটাই কমে যায়। বেদানায় থাকা বিশেষ একটি উপকারী যৌগ প্রদাহ কমাতে সাহায্য করে। দীর্ঘস্থায়ী প্রদাহের কারণে হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসুখ হওয়ার ভয় থাকে। বেদানা খেলে তা প্রদাহ কমিয়ে এসব রোগ প্রতিরোধে কাজ করে।

এস/  আই.কে.জে


বেদানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250