সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আসলে কেমন ছিল *** রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা প্রসঙ্গে মৌলবাদীদের অপপ্রচারের ভিত্তি কী *** সৌদি বিমানবন্দরে হামলা: বাংলাদেশের প্রবাসী আয়, শ্রমবাজার ও ওমরাহ পালনে কতটা ঝুঁকি *** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৭ পূর্বাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৫

#

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার (১৬ই অক্টোবর)। এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। গতবার এই হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

আজ ঢাকা শিক্ষা বোর্ডে ফল প্রকাশের পর আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান।

গত ২৬শে জুন এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এবার পরীক্ষার ফরম পূরণ করেছিলেন।

চলতি বছর নয়টি সাধারণ বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন, যা গত বছরের চেয়ে ৭২ হাজার ৮৮৩ জন কম। ৪ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ১৬০৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১০২ জন, যা গত বছরের চেয়ে ১ হাজার ৯৭৪ জন কম। ২ হাজার ৬৮২টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৪৫৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন।

আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন, যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৫ জন কম। ১ হাজার ৮২৪টি প্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থী ৭৩৩টি কেন্দ্রে এ পরীক্ষায় বসেন।

গত ১৯শে অগাস্ট এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। ২১শে থেকে ৩১শে আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

জে.এস/

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক আসলে কেমন ছিল

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা প্রসঙ্গে মৌলবাদীদের অপপ্রচারের ভিত্তি কী

🕒 প্রকাশ: ১২:৪০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলা: বাংলাদেশের প্রবাসী আয়, শ্রমবাজার ও ওমরাহ পালনে কতটা ঝুঁকি

🕒 প্রকাশ: ১২:০১ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

মাঠে কেন কলা দেখালেন দর্শকেরা

🕒 প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব

🕒 প্রকাশ: ১০:২১ পূর্বাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250