মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

৮ সেকেন্ডে আটকা, প্রিমিয়ার লিগে এমন ঘটনা এই প্রথম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল শনিবার (১৬ই আগস্ট) রাতে বার্নলিকে ৩–০ গোলে হারিয়ে নতুন মৌসুম শুরু করেছে টটেনহাম হটস্পার। জোড়া গোল করেছেন রিচার্লিসন। ব্রাজিলের এই ফরোয়ার্ড এ ম্যাচ দিয়েই টটেনহামের হয়ে চার মাস পর গোল পেয়েছেন। এ ম্যাচ দিয়ে ক্লাবটির প্রধান কোচ হিসেবে লিগে অভিষেক হয়েছে টমাস ফ্রাঙ্কেরও।

তবে সবকিছুকে ছাপিয়ে এদিন প্রিমিয়ার লিগ এক ঐতিহাসিক ঘটনার জন্ম দিয়েছে, যা ফুটবলপ্রেমীদের অনেক দিন মনে রাখার কথা। ইংল্যান্ডের শীর্ষ লিগের ১৩৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কার্যকর হয়েছে ‘আট সেকেন্ড নিয়ম’। টটেনহামই নতুন এ নিয়মের প্রথম সুবিধাভোগী।

উত্তর লন্ডনের টটেনহাম হটস্পার স্টেডিয়ামে কাল ম্যাচ শুরু হওয়ার মাত্র তিন মিনিট পরই ঘটে এ ঘটনা। বার্নলির গোলকিপার মার্তিন দুব্রাউকা আট সেকেন্ডের বেশি বল নিজের কাছে রেখে দেওয়ার শাস্তি হিসেবে টটেনহামকে কর্নার কিক নেওয়ার সুযোগ দেন রেফারি মাইকেল অলিভার।

দুব্রাউকা নিজেদের বক্সে আসা একটি ক্রস গ্লাভসবন্দী করেন। এরপর সতীর্থ ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা সরে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন এবং তিনি বল নিজের নিয়ন্ত্রণে রেখে বাউন্স করিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। লম্বা কিক নেবেন, ঠিক সেই মুহূর্তে বাঁশি বাজান রেফারি অলিভিয়ার এবং টটেনহামকে কর্নার উপহার দেন।

রেফারির এ সিদ্ধান্তে টটেনহাম কোচ করতালি দেন; কিন্তু দর্শকদের বেশির ভাগই যে নতুন নিয়ম সম্পর্কে অবগত ছিলেন না, তা বোঝা গেছে টিভি ক্যামেরায় ধরা পড়া তাদের প্রতিক্রিয়া দেখে। বার্নলি গোলকিপার দুব্রাউকারও যেন ফুটবলের এই আইন সম্পর্কে কোনো ধারণা ছিল না। টটেনহাম অবশ্য কর্নারের সুবিধা কাজে লাগাতে পারেনি।

গোলকিপাররা প্রায়ই নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে সময় নষ্ট করতেন। বিষয়টির সুরাহা করতে নতুন নিয়ম নিয়ে হাজির হয় আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। এ নিয়মে কোনো গোলকিপার আট সেকেন্ডের বেশি বল নিজের কাছে রাখলে শাস্তি হিসেবে প্রতিপক্ষ দলকে একটি কর্নার কিক নেওয়ার সুযোগ দেওয়া হবে—এমন প্রস্তাব দেওয়া হয়। গত মার্চে আইএফএবির সভায় নিয়মটি অনুমোদন করা হয় এবং ২০২৫–২৬ মৌসুম থেকে কার্যকরের কথা হয়।

মার্তিন দুব্রাউকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250