মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর নির্দেশের তথ্য গোপন রেখে ইশরাক কেন ‘স্বেচ্ছায় অব্যাহতি’র দাবি করলেন, নেপথ্যে কী *** ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য হতাশার: হুমায়ুন কবির *** চুয়েটের অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করল ইউজিসি *** হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: আরাঘচি *** পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড *** দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে *** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

শৃঙ্খলাভঙ্গের দায়ে রোনালদোকে সাজা দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০০ পূর্বাহ্ন, ২০শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় দলের অধিনায়ককে নির্দিষ্ট মেয়াদের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে। তবে জরিমানার অঙ্কটা খুব বেশি নয় এবং এতে করে তিনি কোন ম্যাচও মিস করবেন না। 

মূলত জাতীয় দলের প্রধান কোচ হোর্হে জেসুসের সঙ্গে বিতর্কে জড়িয়ে ক্যাম্প ছেড়ে যাওয়ায় এই সিদ্ধান্তের ঘোষণা আসল। তবে পর্তুগিজ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, নির্ধারিত এই মেয়াদের শাস্তির পর সামনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে মাঠে নামতে আর কোনো বাধা থাকছে না দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকার।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) ডিসিপ্লিনারি কাউন্সিল থেকে জানানো হয়, নিয়মাবলীর ১৬০ অনুচ্ছেদের ১ উপ-ধারা অনুযায়ী রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ ও ২৫৫ ইউরো জরিমানা করা হয়েছে।

মাঠে ও মাঠের বাইরে একের পর এক ঘটনার কারণে পর্তুগিজ ফুটবল দলের অভ্যন্তরে সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে কোচ জেসুসের সঙ্গে অধিনায়কের প্রকাশ্য বাকবিতণ্ডা দেশটির ক্রীড়াঙ্গনে বড় আলোচনার জন্ম দেয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দলীয় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নেয় এফপিএফ।

তবে শাস্তির সময়কাল এমনভাবে হিসাব করা হয়েছে, যাতে আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল জাতীয় দলের হয়ে রোনালদোর খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি না হয়। ফেডারেশনের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, উপস্থাপিত সাক্ষ্য ও অভিযোগ বিশ্লেষণ করেই তাদের শৃঙ্খলা কমিটি অনুচ্ছেদ ১৬০/১ ধারাভঙ্গের দায়ে এই রায় চূড়ান্ত করেছে।

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250