বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত

মেট্রোরেলে চড়ে বিয়েতে কনে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

কনে চড়বে পালকিতে—এককালে এমন প্রথা ছিল। দিনবদলের জেরে এখন গাড়ি ব্যবহারের চল এসেছে। তবে বিয়ের অনুষ্ঠানে পৌঁছাতে কনে ও তাঁর পরিবার মেট্রোরেলে চড়ছেন, এমনটা হয়তো শোনা যায় না। তবে ভারতের বেঙ্গালুরু শহরে কিন্তু এমন ঘটনাই ঘটেছে।

এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) ‘ফরএভার বেঙ্গালুরু’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। তাতে দেখা গেছে, বিয়ের পোশাক পরে পরিবার নিয়ে মেট্রোস্টেশনে পৌঁছান ওই কনে। পরে ট্রেনে চড়ে অনুষ্ঠানস্থলের দিকে যাত্রা শুরু করেন তিনি। এমন সময় তাঁকে বেশ হাসিখুশি দেখা যায়। আঙুল দিয়ে বিজয়সূচক চিহ্নও দেখাচ্ছিলেন। আর আশপাশের সবাই অবাক চোখে তাকিয়ে ছিলেন তাঁদের দিকে। 

ওই ভিডিওতে বলা হয়েছে, আসলে বেঙ্গালুরু শহরে সেদিন তীব্র যানজট ছিল। এতে গাড়িতে করে বিয়েতে যোগ দেওয়া একপ্রকার অসম্ভব হয়ে পড়েছিল কনের পরিবারের জন্য। শেষ পর্যন্ত গাড়ি ছেড়ে দিয়ে মেট্রোতে করে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই বুদ্ধির জেরেই সময়মতো অনুষ্ঠানে পৌঁছাতে পারেন তাঁরা।

আরো পড়ুন: আস্ত ভাস্কর্য চুরি, খুঁজে দিলে মিলবে ৫ হাজার ডলার

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সেটিতে মজার মজার মন্তব্য করছেন অনেকে। ওই কনে এখন ইন্টারনেটে খ্যাতি পেয়েছেন ‘স্মার্ট কনে’ পরিচয়ে। অনেকে আবার শহরের নড়বড়ে যান চলাচল ব্যবস্থার তুমুল সমালোচনা করেছেন।

যেমন ভিডিওতে একজন মন্তব্য করে বলেছেন, ‘আসলে বেঙ্গালুরু শহরে যানজটের যে অবস্থা, তাতে বর ও কনেকে এক দিন আগেই বিয়ের অনুষ্ঠানস্থলে গিয়ে উপস্থিত থাকতে হবে।’ আরেকজন লিখেছেন, ‘যানজটের কারণে মেট্রোগুলো কাজে লাগছে। এমন পরিস্থিতি তৈরির জন্য রাজনীতিকদের অভিবাদন জানানো উচিত।’

এ ঘটনা নিয়ে একজন আবার মজা করে বলেছেন, ‘যানজটের কারণে আমি অফিসে ঠিক সময়ে পৌঁছাতে পারি না। এখন আমার ঊর্ধ্বতন এক কর্মকর্তার চোখে পড়েছে কনের ভিডিওটি। ফলে তিনি আমাকে প্রতিদিন মেট্রোতে করে অফিস যেতে বলছেন।’

সূত্র:এনডিটিভি  

এইচআ/ওআ

 




বিয়ে মেট্রো কনে বেঙ্গালুরু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250