মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক পর্যবেক্ষক দল নিয়ে দেশে ফিরবেন শেখ হাসিনা *** ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১ *** গ্যাস-বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী *** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সাকিবের বদলি হাসান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন চলছে ১-১ সমতা। আগামীকাল সোমবার (১৮ই মার্চ) তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ছিটকে গেছেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে এবার দলে নেওয়া হয়েছে আরেক পেসার হাসান মাহমুদকে।

রোবাবার (১৭ই মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল সকাল ১০টায় গড়াবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।

আজ চট্টগ্রামে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন সাকিব। প্রথম দুই ম্যাচে ৪ উইকেট পেয়েছেন ডানহাতি ফাস্ট এই বোলার। 

সাকিবের চোটের বিষয়ে সংবাদমাধ্যমকে বিসিবির নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, জাতীয় দলের অনুশীলনে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন তানজিম সাকিব। সে কারণে তৃতীয় ওয়ানডেতে আর তার খেলা হচ্ছে না। ফলে ঢাকায় ফিরিয়ে নেওয়া হবে ২১ বছর বয়সী এ পেসারকে। সেখানে তার পায়ের চিকিৎসা করানো হবে।

আরও  পড়ুন: শেষ ওয়ানডেতে লিটনের বদলে খেলবেন জাকের

আগের দুই ম্যাচে মন্দ করেননি সাকিব। প্রথম ওয়ানডেতে শুরুর ৩ উইকেটই নিয়েছিলেন এই পেসার। ওই ম্যাচে ৬ উইকেটে জেতে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মাত্র এক উইকেট পান তিনি। তারপরও সবকিছু ঠিক থাকলে তৃতীয় ওয়ানডেতে তার খেলা ছিল অনেকটাই নিশ্চিত। 

এদিকে প্রায় ৩ মাস পর জাতীয় দলে জায়গা হলো হাসান মাহমুদের। সর্বশেষ গত ২০শে ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে লাল-সবুজদের হয়ে খেলেছেন এই পেসার।

এসকে/ 

তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250