সরকারি রাজস্ব আদায়ে ডিজিটাল সেবার সক্ষমতা বাড়াতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি ব্যাংক ট্রেনিং একাডেমির আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী। তিনি বলেন, অটোমেটেড চালান ব্যবস্থার মাধ্যমে সরকারি রাজস্ব আহরণে ব্যাংকিং খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ-চালান সেবাকে আরও গতিশীল ও সহজ করতে দক্ষ জনবল গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বিশেষজ্ঞরা এ-চালান বাস্তবায়ন কাঠামো, কোর ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে কারিগরি সংযুক্তি, নিরাপত্তা ব্যবস্থা এবং সরাসরি এ-চালান ইস্যুর বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের প্রধান ব্যবসা কর্মকর্তা, প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা, লেনদেন ব্যাংকিং বিভাগের প্রধান, প্রধান অর্থ কর্মকর্তা, ট্রেজারি বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মূল্যায়ন ও মতামত গ্রহণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়।
খবরটি শেয়ার করুন