শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা গিয়েছিল টাইগার এই অলরাউন্ডারকে। এরপর থেকে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রেই ছিলেন। এই মুহূর্তে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন তিনি।

মঙ্গলবার (১২ই নভেম্বর) মোহাম্মদ শামিম খান নামের এক বাংলাদেশির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক থেকে একটি লাইভ করা হয়। যেখানে দেখা যাচ্ছে জুব্বা পরে মক্কাতে সাকিব। এ সময় তারকা এই ক্রিকেটারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত ভক্তের জটলা দেখা গেছে। ভক্তের সেলফির আবদারও মিটিয়েছেন সাকিব।

ভারতের মাটিতে সিরিজ চলাকালে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্ট খেলে ফরম্যাটটিতে ইতি টানার ইচ্ছাপ্রকাশ করেছিলেন সাবেক এই অধিনায়ক। যদিও আন্দোলনের মুখে সে ইচ্ছা পূরণ হয়নি। 

এরপর সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না সাকিব। আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার ইচ্ছা সাকিবের। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পুনরায় বাংলাদেশের ক্রিকেটে ফেরা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে সাকিবের।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিবের নামে দেশে হত্যা মামলাও হয়েছে। সাকিব এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। 

ওআ/কেবি

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250