শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার প্রেমের টানে সাভারে ছুটে এলেন কোরিয়ান যুবক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সারাবিশ্বে ইন্টারনেটের বদৌলতে প্রেম-পরিণয় ঘটছে অহরহই। প্রায়ই শোনা যায়, ভিনদেশি তরুণ, ভিনদেশি তরুণী প্রেমের টানে ছুটে আসছেন বাংলাদেশে। এমনই এক ঘটনা এবার ঘটেছে সাভারে।

১৯ বছর বয়সী উচ্চ মাধ্যমিক পড়ুয়া তরুণীর প্রেমে মজে বাংলাদেশে এসেছেন জে. মিঙ্গি নামে দক্ষিণ কোরিয়ার এক তরুণ। এ মাসের শুরুর দিকে বিয়ের পর শুক্রবার (২২শে নভেম্বর) হয়ে গেল তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনা।

প্রায় চার মাস আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের তরুণ জে. মিঙ্গির সঙ্গে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার মো. রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন।

এই প্রেমের টানে গত ১লা নভেম্বর সাভারে চলে আসেন জে. মিঙ্গি। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২রা নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে সুমাইয়ার সঙ্গে আবদ্ধ হন বিবাহবন্ধনে।

আরও পড়ুন: বাগেরহাটে বিনা লাভের বাজার, খুশি নিম্ন-মধ্যবিত্তরা

শুক্রবার (২২শে নভেম্বর) বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। যুগলের জন্য জানান শুভকামনা।

ভিনদেশি তরুণের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দিত সুমাইয়ার বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। ভাঙা বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ।

হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে যে কাছে আসা, চার হাত এক হওয়া তা আজীবন অটুট থাকুক, এমনটিই প্রত্যাশা জানান বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া আমন্ত্রিত অতিথিরা।

এসি/ আই.কে.জে/       



কোরিয়ান যুবক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250