শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ *** মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ *** সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে *** জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ, কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল *** আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খান *** এমপি আমির হামজার নারীঘটিত ভিডিও-অডিও হাতে এসেছে: রাশেদ খান *** সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ *** জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশ-আফগানিস্তানের মতো দেশে: জাতিসংঘ *** আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন *** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব ১৬ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

মঙ্গলবার (৫ই মার্চ) কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হয়। 

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ ও ভারত। তাই ফাইনালের পথে এগিয়ে যেতে উভয়ের কাছেই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল নেপালকে। আর ভারত ৭-০ গোলে উড়িয়ে দেয় ভুটানকে। এই ম্যাচকে তাই ফাইনালের ড্রেস রিহার্সেল হিসেবে দেখছিলেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু।

ম্যাচের প্রথমার্ধেই আলফি আক্তারের গোলে ভারতের বিপক্ষে লিড নিয়ে নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভারত বাংলাদেশকে চেপে ধরে। ম্যাচের ৫০তম মিনিটে ভারতের একটি আক্রমণ পোস্টে লাগলে গোল বঞ্চিত হয়। তবে এর চার মিনিট পর বক্সের ডান প্রান্তের কোণা থেকে ভারতের ফরোয়ার্ড আনুষ্কা কুমারীর শট বাংলাদেশের জালে জড়ালে ম্যাচে সমতা ফেরে। 

ম্যাচে সমতা ফেরার পর ভারত লিড নিতে মরিয়া হয়ে উঠে। উল্টো ম্যাচের ৮০তম মিনিটে প্রীতি ভারতীয় দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে দুরন্ত গতিতে বক্সে প্রবেশ করে অসাধারণভাবে প্লেসিংয়ে দলের হয়ে দ্বিতীয় গোল করেন। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাস জটলার মধ্যে আরেকটি গোল করলে বাংলাদেশ ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

ওআ/

বাংলাদেশ ভারত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250