শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

অনেক পরিশ্রম করে ফাইনালে পৌঁছেছি : রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ পূর্বাহ্ন, ২৮শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

দক্ষ  নেতৃত্ব দিয়ে দলকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা । গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হেরেছিল ভারত।

এবার তারা ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে ৬৮ রানের বড় ব্যবধানে। ১১ বছরের শিরোপা খরা ঘোঁচাতে শনিবার রাতে ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারত। সেমিফাইনাল জয়ের পর রোহিত শর্মা জানিয়েছেন, নিজেদের এখনকার যাত্রা নিয়ে।

তিনি বলেন, ‘এই ম্যাচটা জেতা খুব সন্তুষ্টির। আমরা এই মঞ্চ অবধি আসতে অনেক পরিশ্রম করেছি। এই ধরনের ম্যাচ জিততে সবার কাছ থেকে দারুণ প্রচেষ্টা লেগেছে। আমার মনে হয় কন্ডিশন অনুযায়ী খুব ভালো খেলেছি। আমাদের জন্য এটা এখন অবধি সাফল্যের গল্প। খুব শান্তির আমরা যেভাবে এতদূর এসেছি।’

ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারিয়ে ফেলেছিল ভারত, ফিরেছিলেন ঋষভ পান্তও। পরে সূর্যকুমারের সঙ্গে ৭৩ রানের জুটিতে পরিস্থিতি সামাল দেন রোহিত। শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে ভারত। এই রানকে যথেষ্ট মনে করেন ভারতীয় অধিনায়ক।

আই.কে.জে/


রোহিত শর্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250