শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

আর্জেন্টিনা-স্পেন ফাইনালের দায়িত্ব পেয়ে কেঁদেই ফেললেন রেফারি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ১৭ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে রেফারিং বলে কথা। যে টুর্নামেন্টের জন্য পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকে, কোটি কোটি ফুটবলপ্রেমীরা টিভি সেটের সামনে বসে থাকেন, তার চূড়ান্ত পরিণতি এই বিশ্বকাপ ফাইনাল। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারি হিসেবে নিজের নাম শুনতেই আবেগে কেঁদে ফেললেন স্লাভকো ভিনচিচ।

ফিফা আজ সকালে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রেফারির নাম ঘোষণা করেছে। ভিডিওতে দেখা গেছে, একটা হলরুমে বসে আছেন অনেক রেফারি। আলোকচিত্রীরা নাম ঘোষণার সেই অনুষ্ঠানে ছবি তুলছেন ও ভিডিও করছেন। এক জনের বক্তব্যে শোনা গেছে, ‘সবুজ ও সাদার মিশ্রণের এই জার্সি পরাটা আসলেই অন্যরকম ব্যাপার। আশা করি, আপনারা আমার সঙ্গে একমত হবেন। এটা আসলেই দারুণ ব্যাপার এবং ফাইনালের রেফারি হতে যাচ্ছেন স্লাভকো ভিনচিচ।’

আর্জেন্টিনা-স্পেন ফাইনালে যখন রেফারি হিসেবে ভিনচিচের নাম ঘোষণা করা হলো, তখন অন্যরা তাকে জড়িয়ে ধরেছেন। করতালিতে ফেটে পড়ে হলরুম। তিনিও চোখের পানি ধরে রাখতে পারেননি। স্লোভেনিয়ান এই রেফারি নিজের নাম সংবলিত পোশাক সবার সামনে মেলে ধরেছেন। বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৫৩ মিনিটে ভিনচিচের নাম ঘোষণার ভিডিও প্রকাশ করেছে ফিফা। ৩০ সেকেণ্ডের সেই ভিডিওতে ৩২ মিনিটে আড়াই হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে।

আর্জেন্টাইনরা ২-১ গোলে হেরেছিল। তারপর থেকে বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা।

নিউজার্সিতে পরশু স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। যদি আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হয়, তাহলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250