মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

হজে না যেয়েও যেসব আমলেই মিলবে কবুল হজের সাওয়াব!

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

পবিত্র কাবা শরিফ তাওয়াফ করা প্রতিটি মুমিনের হৃদয়ে লালিত স্বপ্ন।  কিন্তু হজে যেতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, তা আমাদের সবার কাছে নেই।

হাদিসের পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন; যেগুলোর বিনিময়ে মহান আল্লাহ বান্দাহকে দান করবেন হজের সাওয়াব। হাদিসের বণনায় সে আমলগুলো হলো-

১. বাবা-মার সেবা করা

বাবা-মার সেবা জেহাদের চেয়েও মূল্যবান ইবাদত। আর এ ইবাদতে রয়েছে হজের সাওয়াব। হাদিসে পাকে এসেছে-

হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক (সাহাবি) ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, ‘আমি জিহাদে-সংগ্রামে অংশ নিতে চাই, কিন্তু আমার সেই সামর্থ্য ও সক্ষমতা নেই। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন, ‘তোমার বাবা-মা কেউ কি জীবিত আছেন?’ লোকটি বলল, আমার মা জীবিত।

তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘তাহলে মায়ের সেবা করে আল্লাহর কাছে যুদ্ধ-সংগ্রামে যেতে না পারার অপারগতা পেশ কর। এভাবে যদি করতে পার এবং তোমার মা সন্তুষ্ট থাকেন তবে তুমি হজ, ওমরাহ এবং যুদ্ধ-সংগ্রামের সওয়াব পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় কর এবং মায়ের সেবা কর।’ (মাজমাউজ জাওয়ায়েদ)

২. ইশরাকের নামাজ পড়া

ফজরের ফরজ নামাজ পড়ার পর নামাজের স্থানে বসে সূর্য ওঠা পর্যন্ত জিকির-আজকার করে ইশরাকের নামাজ পড়ায় রয়েছে হজের সাওয়াব। হাদিসে এসেছে-

হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি জামাআতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করলো, এরপর দুই রাকাআত নামাজ আদায় করলো, সে ব্যক্তি হজ ও ওমরাহর সওয়াব নিয়ে ফিরলো।’ (তিরমিজি)

৩. সকাল-সন্ধ্যায় জিকির করা

হজরত আবুদ্দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলি, হে আল্লাহর রাসুল! ধনী ব্যক্তিরা সাওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করেন, আমরা হজ করি না। তারা সংগ্রাম-যুদ্ধে শরিক হন, আমরা শরিক হতে পারি না। আরো আরো...।

তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তাদের (হজ-জেহাদ) আমল করা চেয়ে বেশি সাওয়াব পাবে? আর সেটা হলো- প্রতি নামাজের পর তোমরা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুল্লিাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়।’ (মুসনাদে আহমাদ)

৪. জামাআতে নামাজ পড়া

হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাআতের সঙ্গে ফরজ নামাজ আদায় করলো, সে যেন হজ করে আসলো। আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গেলো, সে যেন ওমরাহ করে আসলো।’ (তাবারানি)

৫. ফরজ নামাজ পড়তে মসজিদে যাওয়া

হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে নিজের ঘর থেকে ওজু করে (মসজিদের দিকে) বের হয়, সেই ব্যক্তির সাওয়াব ইহরাম বাঁধা হাজির মতো হয়।’ (মুসনাদে আহমাদ, আবু দাউদ, তারগিব)

৬. ভালো কথা শেখা ও শেখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া

হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো ভালো কথা শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যায়; সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী ব্যক্তির মতো সাওয়াব পাবে।’ (তাবারানি)

৭. রমজানে ওমরাহ পালন

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, রমজানে ওমরাহ আদায় করলে আমার সঙ্গে হজ্জ আদায়ের সমপরিমাণ সওয়াব লাভ করবে।’ (বুখারি, মুসলিম)

৮. মসজিদে কুবায় নামাজ পড়া

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করল, তারপর মসজিদে কুবায় এসে কোনো নামাজ আদায় করল, সে ওমরাহ করার সাওয়াব অর্জন করল।’ (সুনানে ইবনে মাজাহ)

৯. জুমআর নামাজ পড়া

হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নিজের ঘর থেকে উত্তমরূপে অজু করে ফরজ নামাজের উদ্দেশ্যে বের হয়, সে ইহরাম বেঁধে হজে গমনকারীর মতো সাওয়াব পায়। আর যে ব্যক্তি শুধু সালাতুদ্দুহা (পূর্বাহ্নের নামাজ) আদায়ের উদ্দেশ্যে কষ্ট করে বের হয়, সে ওমরাহ আদায়কারীর মতো সওয়াব লাভ করবে।’ (আবু দাউদ)

১০. মুসলমানের প্রয়োজন মেটানো

হজরত হাসান আল-বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘তোমার ভাইয়ের প্রয়োজন মেটানো তোমার বার বার হজ করার থেকেও উত্তম।’

সুতরাং মুমিন মুসলমানের উচিত, যারা হজ করার সামর্থ্য রাখে না; তারা যেন উল্লেখিত আমলগুলো বেশি বেশি করে। আর এ আমলগুলো মাধ্যমেই পাবে হজ ও ওমরাহ করার সাওয়াব।

হজের সাওয়াব ও ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল ও গোনাহের কাজ থেকে বিরত থাকে, সে নবজাতক শিশুর মতো নিস্পাপ হয়ে যায়। আর মকবুল হজের পুরস্কারজান্নাত ছাড়া অন্য কিছুই নয়।’ (বুখারি)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে নির্দেশিত সহজ এ আমলগুলো বেশি বেশি করার মাধ্যমে হজের সাওয়াব লাভ করার তাওফিক দান করুন। আমিন।

ওআ/

হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250