মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

অ্যামাজনের ৫ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করবেন বেজোস

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

অ্যামাজনের প্রায় ৫ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করার পরিকল্পনা নিয়েছেন প্রযুক্তি জায়ান্টটির প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের জেফ বেজোস। গত ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা করেছিলেন যে তিনি প্রায় সাড়ে আট বিলিয়ন মূল্যের অ্যামাজনের শেয়ার বিক্রি করবেন। ব্রিটিশ একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গত বুধবার (৩রা জুলাই) কোম্পানির স্টক মার্কেট ভ্যালু রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এমন ঘোষণা দিলেন বেজোস।

অ্যামাজনের শেয়ার মূল্য বর্তমানে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। গতমাসে অ্যামাজনের স্টক মার্কেট ভ্যালুয়েশন প্রথমবারের মতো ২ ট্রিলিয়ন ডলারের উপরে উঠে আসে। যদিও ৩ ট্রিলিয়ন ডলার নিয়ে অ্যামাজনের সামনে রয়েছে এনভিডিয়া, অ্যাপল এবং মাইক্রোসফট।

আরো পড়ুন : আকাশে এলিয়েনের মতো কী দেখলেন দম্পতি!

জানা গেছে, বেজোস এখন ২৫ মিলিয়ন শেয়ার বিক্রি করে দেবেন। গত মঙ্গলবার (২রা জুলাই) স্টক মার্কেটে প্রতিটি শেয়ার ইউনিটের দাম ২০০ ডলার ছাড়িয়ে যায়। যা চলতি বছরের শুরুর দিকের চেয়ে ৩০ শতাংশ ঊর্ধ্বগতি।

খবরে বলা হয়, শেয়ারগুলো বিক্রি হয়ে গেলে, বেজোসের হাতে ৯১২ মিলিয়ন অ্যামাজন শেয়ারের মালিকানা থাকবে। এর আগেও শেয়ার বিক্রি করেছেন বেজোস। ২০২৩ সালে স্টক ৮০ শতাংশ বেড়ে যাওয়ার পর ওই বছরের ফেব্রুয়ারিতে প্রায় সাড়ে আট বিলিয়ন মূল্যের শেয়ার বিক্রি করেছিলেন তিনি।

 ফোর্বস বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী, বেজোস বর্তমানে ২১৪.৪ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের মালিক। অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস চলতি বছরের শুরুতে মহাকাশ সংস্থা ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেন। গত মে মাসে মহাকাশে ছয়-জন ক্রুকে পাঠিয়েছিল ব্লু অরিজিন।

সূত্র : বিবিসি

এস/ আই.কে.জে/


অ্যামাজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250