মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

আকাশে এলিয়েনের মতো কী দেখলেন দম্পতি!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

এলিয়েন বা ভিন গ্রহীদের পৃথিবীতে আগমন নিয়ে বিজ্ঞানমহলে বহু জল্পনা-কল্পনা থাকলেও এতদিন কোনো চাক্ষুস প্রমাণ মেলেনি। যদিও বহু বিজ্ঞানী এমন দাবি করেছেন, এলিয়েনরা আছে! কিন্তু এলিয়েনরা থাকলেও পৃথিবীর কোথায় থাকে তারা? অনেক বিজ্ঞানীদের দাবি, এলিয়েনরা বারবার পৃথিবীতে আসে মানুষ দেখতে। যদিও এটি একটি রহস্য হয়েই রয়ে গেছে। তবে এলিয়েনের অস্তিত্ব নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই কানাডার আকাশে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য।

কানাডায় রাতে ফোর্ট আলেক্সান্ডার ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন স্টেভেনসন ও তার স্ত্রী ড্যানিয়েলা ড্যানিয়েলস। হঠাৎই পাশের উইনিপেগ নদীর ওপর হলুদ রঙের উজ্জ্বল দুটি আলোর গোলক দেখতে পান তারা। সেগুলো থেকে আলো বের হচ্ছিল।

৪৯ বছর বয়সী স্টেভেনসন সঙ্গে সঙ্গে ওই দৃশ্য ভিডিওতে ধারণ করতে থাকেন। তার মনে হতে থাকে, তিনি হয়তো বহির্জাগতিক কোনো কিছুর সাক্ষী হচ্ছেন।

পরে স্টেভেনসনের স্ত্রী ড্যানিয়েলা ভিডিও ফুটেজটি অনলাইনে পোস্ট করেন। ভিডিওতে স্টেভেনসনকে বলতে শোনা যায়, ‘এটা কী? আমার মনে হচ্ছে আমরা কয়েকটি এলিয়েন দেখছি।’

আরো পড়ুন : কল ড্রপের বিষয়ে ছাড় পাবে না কোনো মোবাইল অপারেটর : পলক

চোখ কপালে তোলা ওই ভিডিও ফুটেজে দেখা যায়, সূর্যের মতো দেখতে দুটি উজ্জ্বল গোলক উত্তর পাড় থেকে নদীর ওপর দিয়ে উড়ে দক্ষিণ পাড়ের দিকে যাচ্ছে। কয়েক সেকেন্ড পর মেঘের আড়াল থেকে আরও দুটি গোলক বের হয়ে আসে।

স্টেভেনসনের মনে হতে থাকে, উড়ন্ত যেসব বস্তু তিনি দেখেছেন, সেগুলো পৃথিবীর নয়।

কেনেডি নিউজ অ্যান্ড মিডিয়াকে স্টেভেনসন বলেন, ‘মনে হচ্ছিল, আমরা সাই-ফাই সিনেমা দেখছি। সেগুলো ছিল খুবই উজ্জ্বল, মনে হচ্ছিল আকাশে আগুন জ্বলছে।’

এই কানাডীয় বলেন, ‘আমার আগে এসবে বিশ্বাস ছিল না। কিন্তু এটা আমাকে প্রয়োজনীয় প্রমাণ দিয়েছে। আমি এখন বিশ্বাস করি, মানুষের বাইরেও অন্য কিছু রয়েছে।’

৩২ বছর বয়সী ড্যানিয়েলস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ৬ লাখ ৫০ হাজার বারের বেশি দেখা হয়ে গেছে।

সূত্র : নিউইয়র্ক পোস্ট

এস/ আই.কে.জে/ 

এলিয়েন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250