শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

ব্রাজিলের ব্যর্থতায় বিশ্বমিডিয়ায় তোলপাড়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

নিউইয়র্কে গত রাতে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেও নেইমারের ছিল না কোনো উদযাপন। কারণ, তখন খেলা তো প্রায় শেষের দিকে। নেইমারের এই গোল শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে ব্রাজিলের।

রেফারির শেষ বাঁশি বাজার পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। তাকে সান্ত্বনা দিতে গিয়ে ভিনিসিয়ুন জুনিয়র, মার্কিনিওস, এনদ্রিকদেরও চোখ বেয়ে পড়ছিল পানি। যে হেক্সা মিশনের লক্ষ্যে ২৪ বছর ধরে ছুঁটছে ব্রাজিল, সেই অপেক্ষা আরও একটু দীর্ঘায়িত হলো। 

সেলেসাওদের ব্যর্থতা নিয়ে তোলপাড় বিশ্ব গণমাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ শিরোনাম দিয়েছে, ‘বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নিয়ে একটি প্রশ্ন তুলেছে: তারা কি এখন একটি দলের চেয়ে ব্র্যান্ড হিসেবেই বেশি পরিচিতি পেয়েছে?’ আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সংবাদের শিরোনাম "বয়সের ভারে নুয়ে পড়া ব্রাজিল দলের বড় সার্জারি প্রয়োজন—কিন্তু এই কাজ করার জন্য আনচেলত্তিই কি সঠিক ব্যক্তি?’

ঐতিহ্য, ইতিহাস এবং মর্যাদার দিক থেকে ব্রাজিল এখনো বিশ্ব ফুটবলের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচিত বলে ‘দ্য গার্ডিয়ানে’র কথার সারমর্ম এটাই। তবে তাদের মূল্যায়ন অনুযায়ী, দলটি অনেক দিন ধরেই নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্স দেখাতে পারেনি। এমনকি ব্রাজিল ২০১৯ কোপা আমেরিকা জয়ের পর আর কোনো শিরোপা জিততে পারেনি, সেটাও ব্রিটিশ সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে। ২০২২, ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্ব থেকে ছিটকে যাওয়ার কথাও বলা হয়েছে ‘দ্য গার্ডিয়ানের’ প্রতিবেদনে।

বিবিসি তাদের সংবাদমাধ্যমে ব্রাজিল দলের বর্তমান অবস্থার পাশাপাশি আনচেলত্তির নামও উল্লেখ করেছে। গত বছরের মে মাসে তিনি ব্রাজিল দলের কোচ হয়েছেন। এই সময়ে তার অধীনে সেলেসাওরা ১৬ ম্যাচ খেলে ১০ ম্যাচ জিতেছে। তিনটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। যার মধ্যে গতকাল নিউইয়র্কে গুরুত্বপূর্ণ ম্যাচে নকআউট পর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে সেলেসাওদের।

চোটের সঙ্গে লড়তে থাকা নেইমারকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছিলেন আনচেলত্তি। তবে পূর্ণ ফিট না থাকায় ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে ৩৭ মিনিট খেলানো হয়েছে। গত রাতে ৯০ মিনিটের পর অতিরিক্ত ১০ মিনিটে গোল করলেও সেটা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে।

ভিনি, এনদ্রিক, ব্রুনো গিমারেসদেরও দায় রয়েছে গত রাতের হারের পেছনে। প্রথম তিন ম্যাচে ৪ গোল করা ভিনি গত রাতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। একই অবস্থা এনদ্রিকেরও। আর গিমারেস ১৪ মিনিটের সময় পেনাল্টি পেয়েও গোল আদায় করে নিতে পারেননি। তা ছাড়া টুর্নামেন্ট শুরুর পর রাফিনিয়া, লুকাস পাকেতার মতো তারকারাও চোটে পড়েছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্স ব্রাজিলের হতাশার ছবি দিয়ে শিরোনাম দিয়েছে, ‘বিশ্বকাপ থেকে আরও একবার অকাল বিদায় মেনে নেওয়ার চেষ্টা করছে ব্রাজিল।’

২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তারপর থেকে নকআউট পর্বে ইউরোপীয় দলগুলোর কাছেই ধরা খাচ্ছে সেলেসাওরা। যার মধ্যে চারবার ব্রাজিল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনালে। একবার ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছে সেলেসাওরা।

যে ঘটনার পর বাংলাদেশে ব্রাজিলের ভক্ত-সমর্থকদের ‘সেভেন-আপ’ বলে মজা করেন আর্জেন্টিনার ভক্ত-সমর্থকেরা। গতকাল তো নরওয়ের কাছেই হেরে গেল ব্রাজিল। লাতিন আমেরিকার দলটির বিপক্ষে এখনো অপরাজিত থাকল নরওয়ে।

ব্রাজিলের ব্যর্থতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250