রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি উঠলেই আটক, জরিমানা ১ লাখ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম মিন উল্লাহ নূরী বলেছেন, ঈদের পাঁচ দিন আগে থেকেই ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে উঠলেই আটক করে পাঠিয়ে দেওয়া হবে ডাম্পিং স্টেশনে। যেখানে ফিটনেসবিহীন গাড়িটি আটক হবে, সেখানেই যাত্রীদের নামিয়ে দেওয়া হবে। যাত্রীদের এই ভোগান্তির জন্য পরিবহন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হবে।

রোববার (৩১শে মার্চ) বিকেলে টাঙ্গাইলে জেলা প্রশাসকের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত ঈদ যাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণশুনানি ও মতবিনিময় সভায় তিনি এ কথা জানিয়েছেন।

এ সময় তিনি পথে পথে টোল প্লাজায় ভোগান্তি কমানোর জন্য পরিবহন মালিকদের ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) পদ্ধতি ব্যবহারের অনুরোধ জানান। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। 

এই সভায় ঢাকা বঙ্গবন্ধু সেতু মহাসড়ক হয়ে উত্তরবঙ্গের ২৬ জেলার মানুষদের ঈদ যাত্রা নিরাপদ করার জন্য বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। 

সভায় বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, ময়মনসিংহ জনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুজ্জামান স্মৃতি, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: মেট্রোরেলে চড়ে সচিবালয়ে গেলেন মাশরাফী

এ ছাড়া বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন, ট্রাক মালিক শ্রমিক সমিতির সভাপতি বালা মিয়া, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম লাভলুসহ বিভিন্ন দফতর, আইনশৃঙ্খলা বাহিনীর জেলা প্রধানগণ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এসকে/ 

মহাসড়ক ফিটনেসবিহীন গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250