শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

এবার বৃষ্টির প্রার্থনায় ববিতে নামাজ আদায়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ২রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রচণ্ড তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি কামনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২রা মে) বেলা ১১টায় মুক্তমঞ্চের সামনে সাধারণ শিক্ষার্থীরা বৃষ্টির জন্য দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নামাজে আল্লাহর নিকট পানাহ চান তারা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. গোলাম মোস্তফা নামাজে ইমামতি ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, প্রচণ্ড গরম ও অনাবৃষ্টির কারণে ক্যাম্পাসে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র রোদে চারপাশ গরম হয়ে থাকে। এই নামাজের অসিলায় মহান আল্লাহ যেন পাপ ক্ষমা করে বৃষ্টি বর্ষণ করেন, যাতে সবার ওপর শান্তি বর্ষিত হয়।

আরো পড়ুন: শরবত বিক্রির টাকায় চলে সংসার ও ৫ ভাইবোনের পড়ালেখার খরচ

কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মো. গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, দুনিয়াতে যখন অন্যায় কাজ বেড়ে যায়, তখনি মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে থাকে। এই সালাতের মূল উদ্দেশ্য তওবা ইস্তেগফার করা। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দেশের প্রতিকূল আবহাওয়া থেকে মুক্ত থাকার জন্য পানাহ চাওয়া হয়। দেশ বা সমাজ যখন কোনো খরতাপে পড়ে যায় বা এমন প্রাকৃতিক দুর্যোগে পতিত হয় তখন আমরা ইসতিসকার নামাজ আদায় করি।

এইচআ/ আই.কে.জে/  

ইসতিসকার নামাজ বরিশাল বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250