শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

‌‌‌‘হৃদয় ভাঙার শোকে অকালমৃত্যুর হার পুরুষের দ্বিগুণ’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

হৃদয় ভাঙার মানসিক কষ্টের কথা আমরা সবাই জানি। এ নিয়ে অসংখ্য বই, গান ও সিনেমা তৈরি হয়েছে। এর বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে যে, ভগ্ন হৃদয় প্রাণঘাতীও হতে পারে। চিকিৎসা বিজ্ঞানে এ প্রাণঘাতী পরিস্থিতির নাম ‘তাকোতসুবো কার্ডিওমায়োপ্যাথি’ বা টিসি। শারীরিক বা মানসিক চাপের কারণে হৃৎপিণ্ড দুর্বল হয়ে গেলে এমনটি হয়।

‘জার্নাল অব দ্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে’ প্রকাশিত গবেষণা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইউনিভার্সিটি অব অ্যারিজোনার একদল গবেষক ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে আমেরিকার অন্তত ২ লাখ রোগীর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

গবেষণাকালে পুরুষ ও নারী উভয়ের মধ্যেই টিসি আক্রান্ত হওয়ার হার সামান্য বেড়েছে। সামগ্রিকভাবে নারীদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা গেছে। এ অবস্থা থেকে মৃত্যু এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যগত জটিলতা বৃদ্ধির হার তুলনামূলক বেশি ছিল। পূর্বের গবেষণাগুলোও একই ইঙ্গিত দেয় যে ‘ব্রোকেন হার্ট সিনড্রোম’ অর্থাৎ, হৃদয় ভাঙার কারণে হৃৎপিণ্ড সংক্রান্ত জটিলতা আমেরিকায় ক্রমশ বাড়ছে।

এ সিনড্রোম নারীদের মধ্যে বেশি দেখা গেলেও এর কারণে পুরুষদের মধ্যে মৃত্যুর হার ছিল নারীদের তুলনায় দ্বিগুণেরও বেশি। টিসিতে আক্রান্ত হওয়া পুরুষদের ক্ষেত্রে মৃত্যুর হার ১১ দশমিক ২ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে যা সাড়ে ৫ শতাংশ। সামগ্রিকভাবে মৃত্যুর হার ছিল সাড়ে ৬ শতাংশ।

ইউনিভার্সিটি অব অ্যারিজোনার ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এম. রেজা মোভাহেদ বলেন, ‘আমরা এটা দেখে অবাক হয়েছি যে, তাকোতসুবো কার্ডিওমায়োপ্যাথিতে মৃত্যুর হার গত ৫ বছরে উল্লেখযোগ্য পরিবর্তন ছাড়া তুলনামূলকভাবে বেশি ছিল। হাসপাতালে ভর্তির পর জটিলতার হারও বেশি ছিল।’

গবেষকরা নারী ও পুরুষের মধ্যে এ পার্থক্যের একটি কারণ হিসেবে একটি ‘হাইপোথিসিস’ বা পূর্বানুমান দিয়েছেন। মনে করা হয়, টিসি হয় মানসিক বা শারীরিক চাপের কারণে নিঃসৃত অতিরিক্ত স্ট্রেস হরমোনের কারণে। শারীরিক চাপের মধ্যে থাকতে পারে সার্জারি বা সংক্রমণ, আর মানসিক চাপের মধ্যে বিচ্ছেদ বা প্রিয়জনের মৃত্যু। 

শারীরিক চাপের কারণে টিসি পুরুষদের মধ্যে বেশি দেখা যায়, এবং এটিই হয়তো পুরুষদের উচ্চ মৃত্যুহারের একটি কারণ। গবেষকরা মনে করেন, নারী ও পুরুষের হরমোনের ভারসাম্যের ভিন্নতাও এখানে একটি ভূমিকা রাখতে পারে।

এইচ.এস/


গবেষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250