শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ *** মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ *** সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: অনলাইনে আবেদন করবেন কীভাবে, যেসব নথিপত্র লাগবে *** জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ, কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল *** আমির হামজার নারীঘটিত বিষয়ে জামায়াত আমির জানতেন: রাশেদ খান *** এমপি আমির হামজার নারীঘটিত ভিডিও-অডিও হাতে এসেছে: রাশেদ খান *** সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ *** জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তিন-চতুর্থাংশ বাংলাদেশ-আফগানিস্তানের মতো দেশে: জাতিসংঘ *** আজ যে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হচ্ছে, তা জিয়াউর রহমানই দেখিয়ে গিয়েছিলেন: এম সাখাওয়াত হোসেন *** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সালমানের জীবনের বিতর্কিত অধ্যায় নিয়ে সিনেমা, আইনি নোটিশ পাঠালেন অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৭ পূর্বাহ্ন, ৪ঠা জুন ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানের জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন রাজস্থানের যোধপুরের কাছে কঙ্কানি গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। এ নিয়ে জেলেও যেতে হয়েছে তাকে। তিন দশক হতে চললেও এখন পর্যন্ত মামলার মীমাংসা হয়নি।

সালমানের এই বিতর্কিত অধ্যায় নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’। সিনেমার অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করা হয়নি এখনো। গত সপ্তাহে প্রকাশ পায় কালা হিরণ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে এক ব্যক্তি একটি লক্ষ্যবস্তুর দিকে রাইফেল তাক করে আছে, এক পাশে সেই ব্যক্তির আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ছবি। লোকটিকে দেখতে সালমান খানের মতো লাগছে।

প্রযোজকও নিশ্চিত করেছেন, ১৯৯৮ সালে সালমান খানের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা এবং লরেন্স বিষ্ণুইয়ের মধ্যে যে শত্রুতা, সেটি নিয়ে এই সিনেমা। এর পর থেকে আলোচনার কেন্দ্রে কালা হিরণ। ২০ জুন সিনেমার টিজার মুক্তির কথা। তার আগেই বাধা হয়ে দাঁড়িয়েছেন স্বয়ং সালমান খান।

কালা হিরণ সিনেমার মুক্তি আপাতত স্থগিত রাখতে এবং সিনেমাসংক্রান্ত প্রচারমূলক কনটেন্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে আইনি নোটিশ পাঠিয়েছেন সালমান খানের আইনজীবী। সম্প্রতি সেই আইনি নোটিশ ইনস্টাগ্রামে শেয়ার করে বিষয়টি জানিয়েছেন প্রযোজক অমিত জানি। তবে কাস্টিং ডিরেক্টর অক্ষয় পান্ডের উদ্দেশ্যে এই নোটিশ পাঠানো হয়েছিল গত ২৪ এপ্রিল। সেখানে উল্লেখ করা হয়, সালমান খানের অনুমতি না নিয়ে তার জীবনের এই সংবেদনশীল আইনি মামলা নিয়ে সিনেমার গল্প সাজানো হচ্ছে, যা তার ব্যক্তিগত জীবন এবং সামাজিক সম্মানের ওপর বড় আঘাত। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার জীবনের সত্য ঘটনা বা কোনো বিচারাধীন আইনি মামলাকে বাণিজ্যিক সিনেমার স্বার্থে এভাবে ব্যবহার করা আইনত দণ্ডনীয়। এতে অভিনেতার সম্মান ক্ষুণ্ণ হতে পারে।

এমন নোটিশে ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন অমিত জানি। তিনি বলেন, ‘এই নোটিশের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো, যাতে তারা তার তারকাখ্যাতির সামনে নতি স্বীকার করে। মানুষকে ভয় দেখানো তার স্বভাব আর ভয় না পাওয়া আমার স্বভাব।’

কালা হিরণ পরিচালনা করেছেন ভরত শ্রীনাত। এর আগে ‘উদয়পুর ফাইলস’ বানিয়ে আইনি জটিলতার মুখে পড়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ ধরনের আইনি চাপ বা সমালোচনা তাকে আর মানসিকভাবে দুর্বল করতে পারবে না। ভরত শ্রীনাত বলেন, ‘আমার আগের সিনেমা উদয়পুর ফাইলস আমাকে শিখিয়েছে কীভাবে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়ে লড়াই করতে হয়। আমরা আইনি নোটিশ পেয়েছি এবং এর যথাযথ আইনি জবাব দেওয়া হবে।’

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250