মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফেসবুকে নবীকে অবমাননার জেরে সৌদিতে মৃত্যুদণ্ড, শ্রীলঙ্কায় ক্ষমার আবেদন *** আদালত চত্বর থেকে পালিয়ে ৪ মাস, গ্রেপ্তারের পর ফের পালালেন সেই আসামি *** এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি বুধবার *** হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, মোট ১১৩৪ *** ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬ *** মেসির বিদায়ী ম্যাচের টিকিট নিয়ে হুড়োহুড়ি, দাম বেড়েছে সাত গুণ *** সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করতে হবে: সম্পাদক পরিষদ *** ঢাকার কী ‘বার্তা’ নিয়ে দিল্লি গেলেন দীনেশ ত্রিবেদী *** ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যে বিতর্ক, সঞ্জয় দত্ত বললেন ‘ব্যক্তিগত মত নয়, স্ক্রিপ্টের অংশ’ *** ব্রাজিলের নির্বাচনে প্রথম দফার ফলাফল কী বার্তা দিচ্ছে, কে হতে যাচ্ছেন প্রেসিডেন্ট

অবশেষে শিক্ষক হিসেবে কাজে যোগ দিলেন ‘স্থায়ী ঠিকানাহীন’ মিশন আচার্য

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে কাগজপত্র জমা দিয়ে শিক্ষক হিসেবে কাজে যোগ দিয়েছেন ঝিনাইদহের স্থায়ী ঠিকানাবিহীন মিশন আচার্য (৩১)।

আজ মঙ্গলবার দুপুরে তিনি সব কাগজপত্র জমা দেন বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আমজাদ হোসেন নিশ্চিত করেন।

ঝিনাইদহ শহরের ৬ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দা মিশন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। তার ও পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা হিসেবে কলাবাগানের নাম আছে। কিন্তু সেখানে তাদের নিজেদের জমি বা বাড়ি না থাকায় তার নিয়োগ স্থগিত ছিল।

মো. আমজাদ হোসেন বলেন, 'সোমবার মিশন আচার্যের নিয়োগপত্র ইস্যু করা হয়। যোগদানের পর তাকে উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। আগামী ১১ অক্টোবর তাকে বিদ্যালয়ে পদায়ন করা হবে।'

মিশন আচার্য বলেন, 'আমি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যোগদান করে পরবর্তী নির্দেশ অনুযায়ী উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিয়েছি।'

সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এ অংশ নিয়ে মিশন আচার্য লিখিত ও ভাইভায় উত্তীর্ণ হয়েও স্থায়ী ঠিকানা জটিলতায় নিয়োগবঞ্চিত ছিলেন। পরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে তার নিয়োগপত্র ইস্যু করা হয়।

মিশনের মা ময়না আচার্য বলেন, 'আমাদের নিজেদের বাড়ি না থাকায় আমার ছেলের চাকরি আটকে যাচ্ছিল বারবার। এবার সবাই পাশে ছিল বলে শেষ পর্যন্ত তার নিয়োগটা হলো।'

মিশন আচার্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250