সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

খালেদা জিয়া–তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি ও বাস কিনছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ফাইল ছবি

ভোটের সময় দলের শীর্ষ নেতাদের নিরাপত্তায় একটি করে বুলেটপ্রুফ গাড়ি ও বাস কিনছে বিএনপি। দলটির আবেদনের প্রেক্ষিতে এরই মধ্যে এর অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সামনে রেখে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে এ গাড়ি কেনা হচ্ছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। ভোটের প্রচারণায় অংশ নিতে পারেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। থাকবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।

দলটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের জন্য গাড়ি কেনার অনুমতি চেয়ে আবেদন করেন। পরে বিএনপির পক্ষ থেকে বুলেটপ্রুফ বাস কেনারও অনুমতি চাওয়া হয়। বাসটি খালেদা জিয়া ও দলের জ্যেষ্ঠ নেতারা ব্যবহার করবেন।

বুলেটপ্রুফ গাড়ি কেনা কেন জরুরি—জানতে চাইলে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা ফজলে এলাহী দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘বর্তমানে যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আগামী নির্বাচনের প্রচারে বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রামে যেতে হবে। শুধু তার (খালেদা জিয়া) ব্যক্তিগত নিরাপত্তা নয়, বিএনপিরও নয়—জাতি ও দেশের স্বার্থে তার নিরাপত্তায় এমন ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি।’

দলটির আরেক জ্যেষ্ঠ নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সবই নির্ভর করছে ম্যাডামের শারীরিক অবস্থার ওপর। শরীর যদি ভালো থাকে, উনি অবশ্যই ক্যাম্পেইন করবেন।’ অবশ্য, কোন দেশ থেকে এবং কী মডেলের গাড়ি কেনা হবে, তা এখনো চূড়ান্ত করেনি দলটি।

খালেদা জিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250