শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন

আইপিএলে আবারও একসঙ্গে দেখা যেতে পারে কোহলি-ডি ভিলিয়ার্সকে, তবে...

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

বিরাট কোহলির সঙ্গে ১০ বছর আইপিএলে বেঙ্গালুরুতে খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। ছবি: সংগৃহীত

এবি ডি ভিলিয়ার্স কি তবে অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিয়েছেন? সেটা কি হবে তার দীর্ঘদিনের সতীর্থ বিরাট কোহলির সঙ্গে আইপিএলের মাধ্যমে? আসলে তা নয়। চার বছর আগে যে ডি ভিলিয়ার্স ক্রিকেট ছেড়েছেন, তিনি আর ক্রিকেটে ফিরছেন না।

আইপিএলে এলে এবি ডি ভিলিয়ার্স ভিন্ন ভূমিকায় আসতে চান বলে বার্তা সংস্থা আইএএনএসকে জানিয়েছেন। সেক্ষেত্রে তার পছন্দের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। কারণ, ২০০৮ থেকে ২০২১ পর্যন্ত আইপিএলে ১৭৪ ম্যাচ খেলেছেন ডি ভিলিয়ার্স। যার মধ্যে কোহলির দল বেঙ্গালুরুতে ডি ভিলিয়ার্স খেলেছেন ১৫৬ ম্যাচ। ১০ বছরে (২০১১ থেকে ২০২১ পর্যন্ত) আরসিবিতে খেলায় কোহলির সঙ্গে ডি ভিলিয়ার্সের অনেক স্মৃতি রয়েছে।

এ বছর জুনে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোহলি যখন প্রথমবারের মতো আইপিএল শিরোপা উঁচিয়ে ধরেছেন, সেটা কাছ থেকে দেখেছেন ডি ভিলিয়ার্স। ভারতীয় তারকাকে নিয়ে সেদিন অনেক কথাই ডি ভিলিয়ার্স বলেন।

ক্রিকেটার না হয়ে আইপিএল কর্তৃপক্ষ যদি মনে করে ভিন্ন কোনো পদ খালি আছে ডি ভিলিয়ার্সের জন্য, সেই ভূমিকায় কাজ করতে প্রস্তুত তিনি। বার্তা সংস্থা আইএএনএসকে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার হৃদয় আরসিবির সঙ্গে থাকছে। সব সময় থাকবে। তাই ফ্র্যাঞ্চাইজি যদি মনে করে কোনো ধরনের পদ আমার জন্য খালি থাকে (কোচ-পরামর্শক), আমার সময় যখন ঠিক থাকবে, তখন প্রস্তুত থাকব। সেটা অবশ্যই হবে আরসিবি।’

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি, টি-টেন চলার কারণে আন্তর্জাতিক ক্রিকেটেই বেশির ভাগ সময় স্থায়ীভাবে কোচ পাওয়া যায় না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো আরও সম্ভব না। ডি ভিলিয়ার্সও সেই বাস্তবতা মেনে নিয়ে আইএএনএসকে বলেন, আইপিএলে ভবিষ্যতে যেকোনো ভূমিকায় কাজ করতে পারি। তবে পূর্ণ মৌসুমের জন্য প্রতিশ্রুতি দেওয়া কঠিন। আমার মনে হয় সেই দিনগুলো আর ফিরে পাওয়া সম্ভব না। মানে ‘না’ মানে পুরোপুরি ‘না’।

আইপিএলে ২০১১, ২০১৬ সালে দুইবার ফাইনাল খেলেছেন ডি ভিলিয়ার্স। দুইবারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে। যার মধ্যে ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে মাত্র ৮ রানে হেরে শিরোপা জেতার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। আইপিএল ক্যারিয়ারে ৫১৬২ রানের মধ্যে ৪৪৯১ রান করেছেন আরসিবির জার্সিতেই। কোহলিদের দলের হয়ে করেছেন দুই সেঞ্চুরি।

বিরাট কোহলি এবি ডি ভিলিয়ার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ

🕒 প্রকাশ: ০১:১৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

খাটের নিচে ১৬ ফুটের অজগর, শব্দ শুনেই ছোটাছুটি, অতঃপর উদ্ধার

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

ডায়ানার মৃত্যুর রাতে চার্লসকে ‘উচ্ছ্বসিত’ মনে হয়েছিল—দাবি ভাইয়ের

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250