শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন ছুটি কমানোর বিষয়ে সিদ্ধান্ত আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৩ পূর্বাহ্ন, ২০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন মিলিয়ে মোট ২০ দিনের ছুটি চলছে। গত ১৩ই জুন শুরু হওয়া এ ছুটি আগামী ২রা জুলাই শেষ হওয়ার কথা। তবে সেই ছুটি কমানোর ইঙ্গিত পাওয়া গেছে। ঈদুল আজহার ছুটি বাদে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হতে পারে–এমন আভাস দিয়েছে শিক্ষা প্রশাসন। সে ক্ষেত্রে ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান। সেই সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার বৈঠকে বসবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত হবে– ছুটি কমবে কিনা।

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অতিরিক্ত সচিব জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। পরে মন্ত্রী ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তের কথা জানাবেন।

ছুটি সংক্ষিপ্ত করার পরিকল্পনার কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের যুক্তি হলো– নতুন কারিকুলামে চলতি বছরে বেশ ঘাটতি রয়েছে। শীত ও অতি গরমের কারণে এবার ১৫ দিনের মতো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই ক্ষতি পোষাতে গ্রীষ্মের ছুটি কাটছাঁট করা হবে। সে ক্ষেত্রে শীতকালীন ছুটি কিছুটা বাড়তে পারে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখায় কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে।

আরো পড়ুন: তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অতিরিক্ত সচিব জানান, এ বছরের শুরুতে তীব্র শীত এবং মাঝামাঝি সময়ে প্রচণ্ড গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এর ফলে শিখন ঘাটতি তৈরি হয়েছে। আবার নতুন শিক্ষাক্রম অনুযায়ী যেসব শ্রেণিতে পাঠদান হচ্ছে, সেসব শ্রেণিতে জুলাই মাসে অনুষ্ঠিতব্য ষান্মাসিক মূল্যায়নের প্রস্তুতিও ভালো হয়নি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত সিলেবাস শেষ করতে পারেনি। এ জন্য সভার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হবে।

এসি/ আই.কে.জে

শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250