শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দিল্লিতে বিক্ষোভ: আটকের সংখ্যা বেড়ে ৫ হাজার *** দিল্লিতে বিক্ষোভ: মমতা, কেজরিওয়াল ও নেহা বোরা আটক *** বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস *** শর্টকাটের কথা বলে কিশোরীকে নির্জন পথে নেন চালক, ধর্ষণের পর হত্যা *** ফ্লোরিডায় হারিকেন ইসাইয়াসের আঘাত, জরুরি অবস্থা জারি *** সুন্দরগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত *** ধর্ষণ মামলার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের সঙ্গে চুক্তি বাতিল *** গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ *** মুকেশ আম্বানিকে এবার ‘ভারতের প্রধানমন্ত্রী’ বললেন ইলন মাস্ক *** বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে হুলুস্থুল: ইন্টারনেট-মেট্রো-রেল বন্ধ, ৩০ হাজার পুলিশ মোতায়েন

এখন থেকে সরকারি কলেজের শিক্ষকদের বদলি অনলাইনে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের বদলি আবেদন করতে হবে অনলাইনে। সহযোগী অধ্যাপক, অধ্যাপক, উপাধ্যক্ষ, অধ্যক্ষ ও ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং কুমিল্লা সিটি করপোরেশনভুক্ত সব পদে বদলির ক্ষমতা মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবে। সারাদেশের অবশিষ্ট পদের (প্রভাষক ও সহকারী অধ্যাপক) বদলি-পদায়নের ক্ষমতা থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি)।

গত রোববার (২৯শে জুন) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২৫’ থেকে এসব তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

নীতিমালার তথ্য বলছে, সরকারি কলেজের প্রভাষক থেকে অধ্যাপক এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি-পদায়নের ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। বদলিভিত্তিক পদায়নের আবেদনপত্র অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধান অগ্রায়ণ করবেন এবং কোন আবেদন পেন্ডিং রাখা যাবে না। অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে পাঠানো বা উপস্থাপনকৃত আবেদন বিবেচনা করা হবে না।

শিক্ষা মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250