শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু হতে পারে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের শেষের দিকে হতে পারে। চলতি মাসে পরীক্ষার সময়সূচি ঠিক করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি চূড়ান্ত করা হবে।

শিক্ষাবোর্ড সূত্র বলছে, এ বছরের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল মার্চে প্রকাশ করা হবে। এরপর ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণ চলাকালীন পরীক্ষার একটি খসড়া রুটিন তৈরি করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

আরো পড়ুন: ‘নৈপুণ্য’ অ্যাপে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন-প্রমোশনের নির্দেশনা

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, জুনের শেষ সপ্তাহ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা হতে পারে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

অধ্যাপক তপন কুমার সরকার আরও বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার খসড়া রুটিন এখনও তৈরি করা হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে। খসড়া রুটিন তৈরির পর তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এসি/


এইচএসসি পরীক্ষা জুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250