রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

ডিম-মুরগির সিন্ডিকেট ধরতে ১৫ দিনের আল্টিমেটাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ১৫ দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারকে ডিম ও মুরগির বাজারের সিন্ডিকেটের হোতাদের ধরার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। না হলে খামার বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রোববার (২২শে সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে করপোরেট সিন্ডিকেটকারীদের মতামত নিয়ে ডিম-মুরগির দাম নির্ধারণ করা এবং উৎপাদন খরচ বাড়িয়ে বাজার অস্থির করার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিপিএ সভাপতি সুমন হাওলাদার।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে ডিম ও মুরগির বাজারের সিন্ডিকেটের হোতাদের দ্রুত সময়ের মধ্যে ধরতে হবে। এজন্য সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হলো।’

এ দাবি না মানলে খামার বন্ধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘দাবি না মানা হলে ধীরে ধীরে খামার বন্ধ করে দেবেন প্রান্তিক খামারিরা।’

করপোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেট না ভাঙলে সামনে ডিম-মুরগি বড় লোকের পণ্য হবে বলে মন্তব্য করেছেন বিপিএ সভাপতি।

এর আগে গত ১৭ই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বিপিএ জানায়, সরকার নির্ধারিত ডিম-মুরগির দাম অযৌক্তিক। তাই নতুন করে ডিম ও মুরগির দাম নির্ধারণ করতে হবে। ফিড ও বাচ্চার দাম নির্ধারণ না করে ডিম ও মুরগির দাম নির্ধারণ করায় বাজারে অস্থিরতা বাড়বে। করপোরেটদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা ডিম-মুরগির মূল্যতালিকা বাতিল করতে হবে। খামারি, ভোক্তা ও ব্যবসায়ীদের যুক্ত করে নতুন করে দাম নির্ধারণ করতে হবে।

ওআ/ আই.কে.জে/

ডিম-মুরগি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি

🕒 প্রকাশ: ০১:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ০১:০০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250