মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা *** রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা-আইজিপির শ্রদ্ধা *** বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন *** ওসমান হাদিকে গুলি: 'সর্বদলীয় সমাবেশে' সংহতি জানালেও যায়নি বিএনপি *** আনিস আলমগীরের গ্রেপ্তার-রিমান্ডের ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্বেগ *** অ্যাডিলেডের স্পিন–দুর্গে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার পেসারকে নিল ইংল্যান্ড *** নতুন রাজনৈতিক বাস্তবতায় নতুন প্রত্যাশা জাতির মনে *** নির্বাচন শুধু প্রশাসনিক প্রস্তুতির বিষয় নয়: জিল্লুর রহমান *** আনিস আলমগীর ওয়ার জার্নালিস্ট, দেশে এরকম দ্বিতীয় জন নেই

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ চিরতরে বিলুপ্তি হবে: মীর স্নিগ্ধ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৫

#

ছবি : বাসস

বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতায় শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্তি হবে। খবর বাসসের। 

গতকাল (৯ই নভেম্বর) বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে স্বাগত জানানো হলো জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। গতকাল বিকেল ৪টায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে অংশ নেন তিনি।

সমাবেশস্থলে পৌঁছালে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সহকারে ও কয়েকশো মোটরসাইকেল বহর নিয়ে ঐতিহাসিক মহাস্থানগড় থেকে মীর স্নিগ্ধকে বরণ করে নেন।

ছাত্র-জনতা সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলম।

বিএনপিতে যোগদান করার পর প্রথম রাজনৈতিক বক্তৃতায় মীর স্নিগ্ধ বলেন, 'পুণ্যভূমি শিবগঞ্জের মহাস্থান থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতা দেয়ার সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। খুনি হাসিনা আমার ভাইসহ ২ হাজার ভাই-বোনকে হত্যা করেছে। ২০ হাজার জনকে আহত করেছে।'

এ সময় তিনি আরও বলেন, খুনি হাসিনার গুম-খুন ও জুলমের শিকার হয়েছে সবচেয়ে বেশি বিএনপি।

তিনি বলেন, ছোটোবেলা থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা দেখে আসছি। তার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিই।

এ সময় ভাইয়ের মৃত্যুর পর খুনি হাসিনার ব্ল্যাংক চেকের অফার ফিরিয়ে দিয়েছেন দাবি করে তিনি বলেন, ‘আমরা হাসিনার সঙ্গে আপস করিনি। খুনি হাসিনার বিচার এ দেশে হতে হবে।’

মীর স্নিগ্ধ বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশজুড়ে জুলাই যোদ্ধাসহ সকল তরুণ-যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরজীবনের জন্য বিলুপ্ত করবেন।

সভাপতির বক্তৃতায় মীর শাহে আলম বলেন, বিএনপি জুলাইয়ের সবচেয়ে বড় শক্তি, এটা শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দেয়ার মাধ্যমে আবারও প্রমাণ হলো।

শহীদ মীর মুগ্ধ জুলাই যোদ্ধাদের পানি খাওয়ানোর সময় পুলিশের গুলিতে নিহত হোন। মৃত্যুর আগে মীর মুগ্ধের 'পানি লাগবে পানি' এ ডাক কোটি কোটি মানুষের হৃদয় কাঁড়ে।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে বগুড়ায় গতকাল মীর স্নিগ্ধের এ প্রোগ্রামের বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

জে.এস/

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250