শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আজ বুধবার বন্ধ থাকবে সব পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০১ পূর্বাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার (৩১শে ডিসেম্বর) পোশাকশিল্প কারখানাতে সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। ফলে আজ দেশের সব পোশাক কারখানা বন্ধ থাকবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিজিএমইএ ও বিকেএমইএ। খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে বিজিএমইএ বলেছে, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন। সরকার এ কারণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বিজিএমইএ বলেছে, সরকারের উপরোক্ত সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে বিজিএমইএর সদস্যভুক্ত সব পোশাকশিল্প কারখানাতে বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

পৃথক বিবৃতিতে বিকেএমইএ বলেছে, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সম্মান প্রদর্শন করে বিকেএমইএর সদস্যভুক্ত সব পোশাকশিল্প প্রতিষ্ঠানে ৩১শে ডিসেম্বর বুধবার এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ৩১শে ডিসেম্বর বুধবার ব্যাংক হলিডে নির্ধারিত থাকবে। বার্ষিক বা অর্ধবার্ষিক হিসাব সমাপনী–২০২৫–এর সঙ্গে সংশ্লিষ্ট শাখা বা বিভাগ নিজ বিবেচনায় ব্যাংকগুলো খোলা রাখবে।

জে.এস/

পোশাক কারখানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250