মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মজাদার তুলতুলে কালোজাম মিষ্টি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

মিষ্টি খেতে পছন্দ করেন না এমন মানুষ খোঁজে পাওয়া মুশকিল, আবার অনেকে একটু কম মিষ্টির মধ্যে কালোজাম খেতে পছন্দ করেন! যদিও কমবেশি সবাই মিষ্টির দোকান থেকেই কালোজাম কিনে খান, তবে চাইলে ঘরেও তৈরি করতে পারেন। তাও আবার খুব সহজেই। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. গুঁড়া দুধ ১ কাপ

২. ঘি ১ টেবিল চামচ

৩. সুজি ১ টেবিল চামচ

৪. ময়দা ২ টেবিল চামচ

৫. বেকিং পাউডার ১ চা চামচ

৬. লাল ফুড কালার ৩/৪ ফোঁটা ও

৭. তরল দুধ পরিমাণমতো।

আরো পড়ুন : চুইঝাল দিয়ে গরুর মাংসের রেসিপি

পদ্ধতি

তরল দুধ ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নিন। এবার গুঁড়া দুধের মিশ্রণের সঙ্গে অল্প অল্প তরল দুধ দিয়ে মাখিয়ে নরম একটা ডো তৈরি করে নিন। ডো একটু নরম করে করতে হবে। না হলে কিছুক্ষণ পরই দুধের ডো শক্ত হয়ে যাবে।

এবার ডো রেখে সিরা তৈরি করে নিন। এরপর চুলায় প্যান বসিয়ে তাতে এক কাপ চিনি ও আড়াই কাপ পানি দিয়ে জ্বাল দিতে হবে। সিরা বেশি ঘন করার দরকার নাই। পাতলা সিরা হলেই চলবে।

হাতে সামান্য ঘি মাখিয়ে এবার পরিমাণমতো দুধের ডো নিয়ে পছন্দমতো আকৃতিতে মিষ্টি তৈরি করে নিন। মিষ্টিগুলো বেশি বড় করে বানানো যাবে না। কারণ ভাজার সময় মিষ্টি ফুলে উঠতে পারে। ১ কাপ দুধে ৯-১০টি মিষ্টি হবে।

সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেলে তা ভেজে নিতে হবে। এরপর মিষ্টিগুলো যখন গাঢ় বাদামিরঙা হবে তখনই তেল থেকে উঠিয়ে ঠান্ডা করার জন্য প্লেটে রেখে দিন।মিষ্টি পুরোপুরি ঠান্ডা হলে গরম সিরায় দিয়ে দিতে হবে।

ঠান্ডা হওয়ার আগে সিরায় দিলে মিস্টিগুলো চুপসে যেতে পারে। এবার চুলার আঁচ মাঝারিতে রেখে ১০ মিনিট মিষ্টিগুলো ঢেকে জ্বাল দিন। এই ১০ মিনিটের মধ্যে একবারও ঢাকনা সরানো যাবে না।

১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো সিরাতে দিয়ে ঢেকে রাখুন ২-৩ ঘণ্টা। এরপর মিষ্টিগুলো উঠিয়ে মাওয়ায় গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে গুঁড়া দুধের কালোজাম।

এস/ আই. কে. জে/ 


রেসিপি কালোজাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250