শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

সাকিব যে পরামর্শ দিয়েছেন মিরাজকে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৮ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৫

#

পাকিস্তানে পিএসএল খেলতে গিয়ে সাকিবের কাছ থেকে পরামর্শ পেয়েছেন মিরাজ। ফাইল ছবি

লম্বা সময় জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। প্রায় ১০ মাস দেশের বাইরে। তবে পিএসএলের সৌজন্যে গত মাসে লাহোরে সাকিবের সঙ্গে কিছুদিন সময় কেটেছে মেহেদী হাসান মিরাজের। দু'জনই চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের সদস্য ছিলেন। 

সেখানে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে জাতীয় দল নিয়েও কথা হয়েছিল। মিরাজকে কিছু পরামর্শও দিয়েছেন সাকিব—আজ শুক্রবার (১৩ই জুন) সংবাদ সম্মেলনে সে কথাও জানালেন বাংলাদেশ দলের নতুন ওয়ানডে অধিনায়ক।

মিরাজ জানালেন, পাকিস্তানে পিএসএল খেলতে গিয়ে সাকিবের কাছ থেকে পেয়েছেন পরামর্শ। দলের মধ্যে ঐক্য থাকাটা বেশি গুরুত্বপূর্ণ বলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সেই প্রসঙ্গ টেনে মিরাজ বললেন, ‘সাকিব ভাই বারবার বলতেন, সবাইকে এক হয়ে খেলতে হবে। দলে যদি ঐক্য থাকে, তাহলে ফল আসবেই। সাময়িক খারাপ সময় যাবে, কিন্তু আমরা খুব ভালোভাবে ফিরতে পারব।’

আগের দিনই আনুষ্ঠানিকভাবে ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার মিরাজ। আজ দুপুরের ফ্লাইটে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন দলের বাকি অংশের সঙ্গে। সে কারণে সকাল থেকেই একটু বাড়তি ব্যস্ততায় ছিলেন যেন। উড়াল দেওয়ার আগে অধিনায়ক হিসেবে প্রথমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন।

বিসিবির সংবাদ সম্মেলন কক্ষে আগের দিন টেস্ট সিরিজ নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ মিরাজের বক্তব্যে উঠে এল ওয়ানডে দলের ভবিষ্যৎ রূপরেখা, নেতৃত্বের দর্শন ও সাবেকদের প্রভাব। 

মিরাজ বলেন, ‘আমি মাশরাফি ভাই, সাকিব ভাই, তামিম ভাইয়ের অধীনেই খেলেছি। তারা কীভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, কেমনভাবে কঠিন সময়ে সিদ্ধান্ত নিয়েছেন—সব সময়ই শিখেছি। এ অভিজ্ঞতা আমার ক্রিকেট ক্যারিয়ারেও কাজে দিচ্ছে। এখন অধিনায়কত্বের দায়িত্বে এসেছি, সেখানেও এ শিক্ষা কাজে লাগাতে চাই।’

এইচ.এস/

সাকিব আল হাসান মেহেদী হাসান মিরাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250