শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩

অ্যাশেজে আর নেই কামিন্স, ছিটকে গেলেন লায়নও

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ‘বক্সিং ডে টেস্ট’–এর জন্য আজ মঙ্গলবার (২৩শে ডিসেম্বর) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে নেই নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন।

অ্যাডিলেড টেস্টে ফিল্ডিংয়ের সময় পায়ে চোট পান লায়ন। অস্ত্রোপচার করাতে হবে তাকে। চোট থেকে সেরে উঠে অ্যাডিলেড টেস্টে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসার কামিন্স।

মাত্রই চোট থেকে ফেরা এই পেসারকে নিয়ে আর ঝুঁকি নিতে চায় না অস্ট্রেলিয়া। চলতি অ্যাশেজে বাকি দুই টেস্টে কামিন্সের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। লায়নের জায়গায় দলে নেওয়া হয়েছে অফ স্পিনার টড মারফিকে। চার বছর পর টেস্ট দলে সুযোগ পেয়েছেন পেসার ঝাই রিচার্ডসন।

কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ। অসুস্থতার কারণে স্মিথ অ্যাডিলেডে খেলতে পারেননি। বক্সিং ডে টেস্ট দিয়ে স্মিথ আবার দলে ফিরেছেন। অ্যাডিলেডে একাদশে না থাকলেও পেসার মাইকেল নেসার, অলরাউন্ডার বো ওয়েবস্টার এবং পেসার ব্রেন্ডন ডগেট দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন। সে ম্যাচে অস্ট্রেলিয়া ৮২ রানের জয়ে ৩–০–তে অ্যাশেজ জয় নিশ্চিত করে।

আজ অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড বলেন, ‘কামিন্স আর এই সিরিজে খেলবে না। তার ফেরা ঘিরে আমরা অনেক আগেই এই আলোচনা করেছিলাম। হ্যাঁ, কিছু ঝুঁকি নেওয়া হয়েছিল। এখন আমরা সিরিজ জিতেছি, আর এটাই ছিল লক্ষ্য। তাকে আবার ঝুঁকিতে ফেলে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে ঠেলে দিতে আমরা চাই না।’

ম্যাকডোনাল্ড আরও বলেন, ‘প্যাট নিজেও এতে খুশি। প্রস্তুতির সময় যদি সামান্য সমস্যাও হতো, আমরা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিতাম। সবকিছু খুব ভালোভাবেই হয়েছে। পুরো প্রক্রিয়া যেভাবে শেষ হয়েছে তাতে ওর মেডিকেল টিমেরও কৃতিত্ব প্রাপ্য। ফেরার ম্যাচে ছয় উইকেট নেওয়া এবং অ্যাশেজ নিশ্চিত করা—এটা আমাদের সবার জন্যই দারুণ তৃপ্তির।’

সম্প্রতি চোট কাটিয়ে ওঠায় কামিন্সের বদলি হিসেবে ঝাই রিচার্ডসনকে বিবেচনা করা হতে পারে। তৃতীয় টেস্টের আগে তিনি অ্যাডিলেডে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। চোটজর্জরিত ক্যারিয়ারে রিচার্ডসন এখন পর্যন্ত মাত্র তিনটি টেস্ট খেলেছেন। সর্বশেষ টেস্ট তিনি খেলেছিলেন ২০২১ সালে, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে।

অস্ট্রেলিয়ার হয়ে মারফি এখন পর্যন্ত সাতটি টেস্ট খেলেছেন। তার সর্বশেষ টেস্ট ছিল এ বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে গলে। ২৬শে ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে চলতি অ্যাশেজের চতুর্থ টেস্ট।

প্যাট কামিন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250