সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

দুই দশক পর আসিফের জন্য গান লিখেছেন মিল্টন খন্দকার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৫

#

আসিফ আকবর ও মিল্টন খন্দকার। ছবি: সংগৃহীত

শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ সিনেমায় প্রথমবার মিল্টন খন্দকারের কথা, সুর ও সংগীতে কণ্ঠ দেন আসিফ আকবর। ‘সবুজের বুকে লাল’ শিরোনামের গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। এরপর বেশ কয়েকটি গানে একসঙ্গে কাজ করেন আসিফ-মিল্টন জুটি।

তবে কোনো এক অজানা কারণে একসঙ্গে তাদের যাত্রাটা বেশি দিন স্থায়ী হয়নি। প্রায় দুই দশক পর আবার নতুন গান নিয়ে কাজ করছেন তারা। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দুজনের ছবি পোস্ট করে এমনটাই জানালেন মিল্টন খন্দকার।

ফেসবুকে মিল্টন খন্দকার লেখেন, ‘আসিফও ডাকেনি, আমিও যাইনি। কেন ডাকেনি আর আমি কেন যাইনি? দুজনেই জানি না। ২০ বছর পর গান নিয়ে দুজনের বসা—কপাল ঘষা! যদি কিছু ঠিকরে বের হয়! আশা করতে তো আর দোষ নেই।’

নতুন গানের বিষয়ে মিল্টন খন্দকার বলেন, ‘আসিফকে নিয়ে শহীদুল ইসলাম খোকনের লাল সবুজ সিনেমায় সবুজের বুকে লাল গানটি করেছিলাম। গানটি আমি আসিফের কথা ভেবেই বানিয়েছিলাম। এরপর কিছু সিনেমার গান ও মৌলিক গানও হয়েছে আমাদের। কিন্তু আসিফকে চিন্তা করে কোনো গান হয়নি। সে কথা ভেবেই ফেসবুকে লিখেছি, ২০ বছর পর আসিফের জন্য গান করছি।’

আসিফ-মিল্টন জুটির নতুন গানের শিরোনাম ‘এক যুবক’। মিছিলে যাবে বলে রাজপথে দাঁড়িয়ে একা—এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন মিল্টন খন্দকার। আজ বুধবার (২রা জুলাই) আসিফ আকবরের স্টুডিওতে গানটির রেকর্ডিং হবে বলে জানিয়েছেন মিল্টন।

তিনি বলেন, ‘দরাজ কণ্ঠ আসিফের। তার গলায় প্রতিবাদী গানগুলো অদ্ভুত সুন্দর হয়। এই গানও তার গলায় দারুণ মানাবে।’

জে.এস/

আসিফ আকবর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250