শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

সুখবর পেলেন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে বর্তমানে সিরিজ ১-১ সমতায় রয়েছে। সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচটি আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এর মধ্যেই সর্বশেষ আইসিসির র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।

দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ৫৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কার মারে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন। এই পারফরম্যান্সের ফলে ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে তিনি ১৪ ধাপ এগিয়ে এখন ৪০তম স্থানে রয়েছেন।

একই ম্যাচে তাওহীদ হৃদয় ৩০ রানে অপরাজিত থাকেন, যার ফলে তিনি পাঁচ ধাপ উন্নতি করে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৬তম স্থানে পৌঁছেছেন। যদিও এই সিরিজে খেলছেন না, তবুও ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

বোলিং র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের। স্পিনার রিশাদ হোসেন ও পেসার নাহিদ রানা দ্বিতীয় ম্যাচে মোট ছয়টি উইকেট ভাগাভাগি করেন। রিশাদ এক উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে ৫৮তম হয়েছেন, আর নাহিদ পাঁচ উইকেট নিয়ে ৩২ ধাপ উন্নতি করে ৬৪তম স্থানে উঠেছেন।

এ ছাড়া, ২০২৪ সালের পর ওয়ানডেতে ফিরে ভালো পারফরম্যান্স করা শরিফুল ইসলাম দুই ম্যাচেই দুটি করে উইকেট নিয়ে বোলিং র‍্যাংকিংয়ের ৩৯ নম্বরে উঠে এসেছেন।

অন্যদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে এখন অষ্টম স্থানে রয়েছেন। ইনজুরির কারণে মোস্তাফিজুর রহমান র‍্যাংকিংয়ে সাত ধাপ পিছিয়ে ৫৫তম স্থানে নেমে গেছেন।

জে.এস/

বাংলাদেশ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250