মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ইন্টারনেটের গতিতে ২০ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

মোবাইল ইন্টারনেটের গতিতে গত নভেম্বরের চেয়ে ৪ ধাপ এগিয়ে ডিসেম্বরে বৈশ্বিক র‌্যাঙ্কিয়ের ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০১তম। আর এক বছরের ব্যবধানে র‌্যাঙ্কিয়ে উন্নতি হয়েছে ২০ ধাপ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স থেকে এমন তথ্য জানা যায়। 

এতে বলা হয়, গত নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মোবাইল ইন্টারনেটের গতির তালিকায় ৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ডিসেম্বরে ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০১তম। নভেম্বরে বাংলাদেশের অবস্থান ছিল ১০৫তম।

ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স অনুযায়ী, ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড ছিল ২৩ দশমিক ৮৭ এমবিপিএস, আপলোড স্পিড ছিল ১০ দশমিক ৮২ এমবিপিএস এবং ল্যাটেন্সি ছিল ২৫ এমএস (মিলি সেকেন্ড)।

আরো পড়ুন : রিডিং মোড: এখন বই পড়ুন ফোনে

তবে ২০২২ সালের ডিসেম্বরে ওকলার স্পিডটেস্টে বাংলাদেশের অবস্থান ছিল ১২১তম। এক বছরের ব্যবধানে র‌্যাঙ্কিয়ে উন্নতি হয়েছে ২০ ধাপ।

সম্প্রতি প্রকাশিত ডিসেম্বর মাসের এ তালিকায় বাংলাদেশের আগে রয়েছে প্রতিবেশী দেশ ভারত ও মালদ্বীপ। দেশদুটির অবস্থান যথাক্রমে ২২ ও ৩০তম। আর তালিকায় শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ডাউনলোড স্পিড ৩০৩ দশমিক ২১ এমবিপিএস ও আপলোড স্পিড ২৮ দশমিক ৩৮ এমবিপিএস।

এ বিষয়ে বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের (বিএমপিসিএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, তালিকায় বাংলাদেশ মাস ও বছর ব্যবধানে ৪ ও ২০ ধাপ এগিয়েছে, এটি খুবই ভালো দিক। তবে ওকলার প্রকাশিত এ সূচক নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, তারা কোথা থেকে তথ্য নিয়ে এ সূচক প্রকাশ করেছে তার সুর্নির্দিষ্ট কোনো তথ্য নেই।

বিএমপিসিএ সভাপতি আরও বলেন, দেশে মোবাইল স্পিড ও সেবার মান আরও বাড়াতে হবে। এ তালিকা দেখে খুশি হলে চলবে না। ওকলার তথ্যানুযায়ী, ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেটের ডাউনলোড স্পিড ছিল ২৩ দশমিক ৮৭ এমবি, তবে বাস্তবে এ স্পিড অনেক কম।

এস/


বাংলাদেশ ইন্টারনেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250